মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৪:১৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
পিরোজপুরে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে নিয়োগ ৪৯২ কর্মী, সুপারভাইজার ৪৯ সাংবাদিক পরিচয় দেওয়া জাহাঙ্গীর কালবেলার কেউ নন কাউখালীতে ১শত পিস ইয়াবা ট্যাবলেটসহ যুবক গ্রেপ্তার রুহিয়ায় সাংবাদিকদের সাথে বিএনপি প্রার্থী মির্জা ফয়সল আমীনের মতবিনিময় দালালের বিরুদ্ধে ১০ লাখ টাকা নেওয়ার অভিযোগ, সৌদিতে পড়ে আছে প্রবাসীর মরদেহ—বাবার অপেক্ষায় দুই শিশু পূর্ব বাড্ডায় জমি দখলের চেষ্টা ও হত্যার হুমকির অভিযোগ, নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলন ডেঙ্গু প্রতিরোধ কিশোর গ্যাং দমনে  পিরোজপুরে গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রীর নির্দেশনা  কাউখালীতে ঝুঁকিপূর্ণ হরিণধারা-গোপালপুর সড়ক: খালের পেটে বিলীন হওয়ার পথে  গ্রামের যাতায়াতের মাধ্যম পূজায় আসছে মৌ খানের ‘স্নেহের বন্ধন’

মানবতার মায়ের কাছে দাবি ভর্তুকি দিয়ে ভাড়া ও তেলের দাম কমানোর

  • আপডেট সময় বৃহস্পতিবার, ১১ নভেম্বর, ২০২১, ৯.২৯ পিএম
  • ১৬২ বার পড়া হয়েছে

মানবতার মা, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে সেভ দ্য রোড দাবি জানিয়েছে ভর্তুকি দিয়ে ভাড়া ও তেলের দাম কমানোর। করোনাকালে ভাড়া বৃদ্ধির সিদ্ধান্ত প্রত্যাহার ও ভর্তুকি দিয়ে জ্বালানি তেলের দাম কমানোর দাবিতে প্রতিবেদন পাঠ ও সমাবেশে সেভ দ্য রোড নেতৃবৃন্দ এই দাবি জানান। আকাশ-সড়ক- রেল ও নৌপথ দুর্ঘটনামুক্ত-সচেতনতা ও মালিক-শ্রমিক-সাধারণ মানুষের অধিকার রক্ষায় একমাত্র স্বেচ্ছাসেবি সংগঠন সেভ দ্য রোড-এর আয়োজনে ১১  নভেম্বর বেলা ১১ টায় জাতীয় প্রেস ক্লাবের সামনে অনুষ্ঠিত কর্মসূচিতে সভাপতিত্ব করেন সেভ দ্য রোডের চেয়ারম্যান ও সোনাগাজী উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান জেড এম কামরুল আনাম। প্রতিষ্ঠাতা ও সিনিয়র ভাইস চেয়ারম্যান মোমিন মেহেদীর সঞ্চালনায় এতে লিখিত প্রতিবেদন পাঠ করেন সেভ দ্য রোড-এর মহাসচিব শান্তা ফারজানা। উপস্থিত ছিলেন ভাইস চেয়ারম্যান আনজুমান আরা শিল্পী, এ্যাড. আমিনা সরোয়ার, সাংগঠনিক সম্পাদক মহিদুল ইসলাম, সাবেরি চৌধুরী প্রমুখ।

প্রতিবেদনে বলা হয়, হাজারো সমস্যায় আক্রান্ত হচ্ছেন নিন্মবিত্ত-মধ্যবিত্ত মানুষেরা। কিন্তু কথায় কথায় আমরা যে বন্ধুদেশের উদাহরণ নিয়ে আসি, সেই ভারতের পশ্চিমবঙ্গের কলকাতায় মঙ্গলবার ডিজেলের দাম ছিল প্রতি লিটার ১০৪ রুপি। সর্বশেষ বিনিময় মূল্যে (প্রতি রুপি ১.১৬ টাকা) রূপান্তর করলে বাংলাদেশি মুদ্রায় তা দাঁড়ায় ১২০ টাকা। বাংলাদেশে ডিজেলের দাম ২৩ শতাংশ বাড়ানোর পরে হয়েছে ৮০ টাকা। পশ্চিমবঙ্গে ডিজেল কিনতে হলে গুনতে হয় এর চেয়েও লিটারে ৪০ টাকা বেশি। তবে ডিজেলের দাম বেশি হলেও পশ্চিমবঙ্গে বাস ভাড়া বাংলাদেশের চেয়েও কম। অতএব, বাংলাদেশে দ্রুত সময়ের মধ্যে গণপরিবহন ভাড়া ও জ¦ালানি তেলের দাম বৃদ্ধির সিদ্ধান্ত প্রত্যহার করতে হবে। তা না হলে দেশের মানুষ সহায়-সম্বল হারিয়ে-অর্থনৈতিক ধ্বসের মুখে পরে পথে এসে দাঁড়াবে। যা রোহিঙ্গাদেরকে আশ্রয় দিয়ে মানবতার মা খ্যাত মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকারের কাছে কোনভাবেই কাম্য নয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com