মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৪:২৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
পিরোজপুরে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে নিয়োগ ৪৯২ কর্মী, সুপারভাইজার ৪৯ সাংবাদিক পরিচয় দেওয়া জাহাঙ্গীর কালবেলার কেউ নন কাউখালীতে ১শত পিস ইয়াবা ট্যাবলেটসহ যুবক গ্রেপ্তার রুহিয়ায় সাংবাদিকদের সাথে বিএনপি প্রার্থী মির্জা ফয়সল আমীনের মতবিনিময় দালালের বিরুদ্ধে ১০ লাখ টাকা নেওয়ার অভিযোগ, সৌদিতে পড়ে আছে প্রবাসীর মরদেহ—বাবার অপেক্ষায় দুই শিশু পূর্ব বাড্ডায় জমি দখলের চেষ্টা ও হত্যার হুমকির অভিযোগ, নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলন ডেঙ্গু প্রতিরোধ কিশোর গ্যাং দমনে  পিরোজপুরে গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রীর নির্দেশনা  কাউখালীতে ঝুঁকিপূর্ণ হরিণধারা-গোপালপুর সড়ক: খালের পেটে বিলীন হওয়ার পথে  গ্রামের যাতায়াতের মাধ্যম পূজায় আসছে মৌ খানের ‘স্নেহের বন্ধন’

নতুন নূর হোসেনের প্রয়োজন যেন না হয় : মোমিন মেহেদী

  • আপডেট সময় বৃহস্পতিবার, ১১ নভেম্বর, ২০২১, ৯.২৩ পিএম
  • ১৬১ বার পড়া হয়েছে
নতুনধারা বাংলাদেশ এনডিবির চেয়ারম্যান মোমিন মেহেদী বলেছেন, স্বৈরাচারের রাস্তা থেকে সরে আসা উচিত, যাতে করে রাজপথে নতুন নূর হোসেনের প্রয়োজন যেন না হয়। তিনি নতুনধারা বাংলাদেশ এনডিবি’র রাজনৈতিক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধনী আয়োজনে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন।
অনলাইনে নতুনধারার রাজনীতিকদের ধারাবাহিকভাবে বক্তব্য, সাংগঠনিক দক্ষতাসহ বিভিন্ন বিষয়ে আরো সক্রিয় করার লক্ষ্যে ১০ নভেম্বর রাত ৭ টায় তিনি আরো বলেন, নূর হোসেন নূর হোসেন বলে বছরে একদিন মাতম করেন, আর সারা বছর নূর হোসেনের রক্তের উপর দিয়ে ক্ষমতায় এসে স্বৈরাচারী হিসেবে বিশে^র বুকে নিজেদের নাম প্রতিষ্ঠিত করেন, এগুলো লোভ, এগুলো মোহ, যা মানুষকে ধ্বংস করে দেয়।
সরকারের একটি অংশ সন্ত্রাসী হয়ে কথায় কথায় মানুষ খুন-ধর্ষণ-দ্রব্যমূল্য-গাড়ি-বাড়ি ভাড়া বৃদ্ধির চলমান কর্মকান্ড দেখে মনে হচ্ছে, দেশ চালাচ্ছে বড় কোন স্বৈরাচার সরকার। এসময় প্রেসিডিয়াম মেম্বার বীর মুক্তিযোদ্ধা আবদুল মান্নান আজাদ, সিনিয়র ভাইস চেয়ারম্যান শান্তা ফারজানা, ভারপ্রাপ্ত মহাসচিব নিপুন মিস্ত্রী, ঢাকা মহানগর দক্ষিণের সদস্য হুমায়ুন কবির, আবদুর রহমান, মিজানুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন। এর আগে সকাল ৮ টায় নূর হোসেনের আত্মার শান্তি কামনায় দোয়া করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com