রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সাইফুল বারীর কথায় কাজী শুভর ‘পিরিতের অসুখ’ বিজেসির ৮ম প্রতিষ্ঠাবার্ষিকীতে সাংবাদিকদের নিরাপত্তা-মর্যাদা রক্ষায় ঐক্যের ডাক আন্তর্জাতিক মানবাধিকার সাংবাদিক সংস্থার তালতলী উপজেলা শাখার সভাপতি মল্লিক জামাল, সম্পাদক মো: রেজাউল ইসলাম রনি ঠাকুরগাঁওয়ে পুলিশ সুপারের ঠাকুরগাঁও পুলিশ কোর্টের বার্ষিক পরিদর্শন ডেঙ্গু প্রতিরোধে পিরোজপুরে ৩ মাসের বিশেষ পরিকল্পনা, অবৈধ দখল উচ্ছেদের নির্দেশ পিরোজপুর শহরে আগুনে পুড়ল ৬ ব্যবসা প্রতিষ্ঠান জাতীয় ডিজিটাল ভূমি জোনিং বিষয়ে পিরোজপুরে জেলা কর্মশালা পিরোজপুর জেলায় নতুন পুলিশ সুপার মুহাম্মদ তালেবুর রহমানের দায়িত্ব গ্রহণ বিস্ফোরক ও সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আজিমনগর আওয়ামী লীগ নেতা নূর ইসলাম চোকদার গ্রেফতার ভাড়া নির্ধারণের আগেই আদায় শুরু, চট্টগ্রামে গণপরিবহনে বেপরোয়া নৈরাজ্য

নরসিংদীতে ইউপি নির্বাচনে সংঘর্ষ ও আধিপত্য বিস্তার নিয়ে ৩ জন নিহত

  • আপডেট সময় বৃহস্পতিবার, ১১ নভেম্বর, ২০২১, ৪.৩৯ পিএম
  • ২৮১ বার পড়া হয়েছে

নরসিংদীতে সংঘর্ষ ও শঙ্কার মধ্য দিয়ে চলছে ইউনিয়ন পরিষদের (ইউপি) নির্বাচন। এরই মধ্যে কেন্দ্র দখল ও আধিপত্য বিস্তার নিয়ে রায়পুরা উপজেলার দুর্গম চরাঞ্চল বাশঁগাড়ীতে দুই চেয়ারম্যান প্রার্থীর মধ্যে সংঘর্ষে তিন জন নিহত হয়েছেন।

আজ বৃহস্পতিবার ভোরে এ সংঘর্ষ ঘটে। এ ঘটনার পর  এলাকাজুড়ে আতঙ্ক বিরাজ করছে। তবে সহিংসতায় হতাহত হলেও বাঁশগাড়ী ইউপি নির্বাচনে ভোটগ্রহণ চলছে। বাঁশগাড়ী পুলিশ ক্যাম্পের ইনচার্জ ইউসুফ মিয়া এ তথ্য নিশ্চিত করেছেন।

নিহত তিন জন হলেন—বাঁশগাড়ী গ্রামের হিকিম মিয়ার ছেলে সালাউদ্দিন মিয়া (৪৫), একই এলাকার সিরাজ মিয়ার ছেলে দুলাল মিয়া (৪৫) ও হক মিয়ার ছেলে জাহাঙ্গীর (২৭)। এর মধ্যে সালাউদ্দিন ও জাহাঙ্গীর বাঁশগাড়ী ইউপি নির্বাচনের স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী রাতুল হাসান জাকির সমর্থক। এ ছাড়া নিহত দুলাল বর্তমান চেয়ারম্যান ও নৌকার প্রার্থী আশ্রাফুল হকের সমর্থক।

অন্যদিকে, বেলা ১১টার দিকে জাল ভোট দেওয়াকে কেন্দ্র করে রায়পুরা উপজেলা আমিরগঞ্জ ইউনিয়নের করিমগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটে। এতে সাইফুল নামের এক জনের মাথা ফেটে যায় এবং বেশ কয়েকজন আহত হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

এদিকে, নরসিংদীর ১২টি ইউপিতে ভোটগ্রহণ অনুষ্ঠিত হচ্ছে। এর মধ্যে রায়পুরার ১০টি এবং নরসিংদী সদরের দুটি ইউপির ১১৫টি ভোটকেন্দ্রের মোট ৫৩২টি কক্ষে ব্যালটের মাধ্যমে চলছে ভোট গ্রহণ। সকাল ৮টা থেকে শুরু হওয়া এই ভোটগ্রহণ চলবে বিকেল ৪টা পর্যন্ত।

নির্বাচনি পরিবেশ নিয়ন্ত্রণে মাঠে রয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যেরা।

নির্বাচনে চেয়ারম্যান পদে মোট ৬৪ জন, সাধারণ ওয়ার্ডের সদস্য পদে ৩৫২ জন এবং সংরক্ষিত ওয়ার্ড সদস্য পদে ১৩১ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com