মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৪:২৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
পিরোজপুরে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে নিয়োগ ৪৯২ কর্মী, সুপারভাইজার ৪৯ সাংবাদিক পরিচয় দেওয়া জাহাঙ্গীর কালবেলার কেউ নন কাউখালীতে ১শত পিস ইয়াবা ট্যাবলেটসহ যুবক গ্রেপ্তার রুহিয়ায় সাংবাদিকদের সাথে বিএনপি প্রার্থী মির্জা ফয়সল আমীনের মতবিনিময় দালালের বিরুদ্ধে ১০ লাখ টাকা নেওয়ার অভিযোগ, সৌদিতে পড়ে আছে প্রবাসীর মরদেহ—বাবার অপেক্ষায় দুই শিশু পূর্ব বাড্ডায় জমি দখলের চেষ্টা ও হত্যার হুমকির অভিযোগ, নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলন ডেঙ্গু প্রতিরোধ কিশোর গ্যাং দমনে  পিরোজপুরে গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রীর নির্দেশনা  কাউখালীতে ঝুঁকিপূর্ণ হরিণধারা-গোপালপুর সড়ক: খালের পেটে বিলীন হওয়ার পথে  গ্রামের যাতায়াতের মাধ্যম পূজায় আসছে মৌ খানের ‘স্নেহের বন্ধন’

কিশোরগঞ্জে ভাষা সৈনিক আবুল বাশার মহিউদ্দিন আহমেদ এর ৫০ তম শাহাদাৎ বার্ষিকী পালিত

  • আপডেট সময় বুধবার, ১০ নভেম্বর, ২০২১, ৮.০৯ পিএম
  • ১৮৩ বার পড়া হয়েছে

দিলীপ কুমার দাস নিজস্ব প্রতিবেদক :  কিশোরগঞ্জ মহকুমা আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক, ভাষাসৈনিক ও মুক্তিযুদ্ধের সংগঠক শহীদ আবুল বাশার মহিউদ্দিন আহমেদ এর ৫০তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১০ নভেম্বর) সকালে জেলার অন্যতম সাহিত্য সংগঠন ভোরের আলো সাহিত্য আসরের উদ্যোগে শহরের থানা মার্কেটে সংগঠনের অস্থায়ী কার্যালয়ে এ আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

সংগঠনের সভাপতি নাট্যকার আজিজুর রহমানের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন বিআরডিবি’র সাবেক পরিচালক বীর মুক্তিযোদ্ধা এডভোকেট মো. নিজাম উদ্দিন।

সংগঠনের প্রতিষ্ঠাতা রেজাউল হাবীব রেজার সঞ্চালনায় লেখক ও সাংবাদিক মু আ লতিফ, সাংবাদিক আশরাফুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা মতিউর রহমান, ভোরের আলো সাহিত্য আসরের সাধারণ সম্পাদক সাংবাদিক আমিনুল হক সাদী, শহীদ এবি মহিউদ্দিন আহমেদের জামাতা বীর মুক্তিযোদ্ধা শওকত উদ্দিন ভূঁইয়া, সাংবাদিক কাউসার আহমেদ টিটু, মুক্তিযুদ্ধের প্রজন্ম মো. শাহীন মিয়া প্রমুখ আলোচনায় অংশ নেন।

আলোচনা সভায় বক্তাগণ শহীদ এবি মহিউদ্দিন আহমেদ এর বর্ণাঢ্য রাজনৈতিক জীবন ও কর্মের উপর আলোকপাত করে বলেন, শহীদ এবি মহিউদ্দিন আহমেদ একজন দেশদরদী মানুষ ছিলেন। বায়ান্নের ভাষা আন্দোলন থেকে শুরু করে একাত্তরের মুক্তিযুদ্ধ মাতৃভূমির প্রতিটি আন্দোলন-সংগ্রামে তিনি ভূমিকা রেখেছেন।

কর্মজীবনে শিক্ষকতার মহান ব্রত নিয়ে শিক্ষার্থীদের দেশপ্রেমের চেতনায় উদ্বুদ্ধ করেছেন।

তাড়াইল পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব পালনকালে ১৯৭১ সালের ১০ নভেম্বর কিশোরগঞ্জ শহরের কাচারিবাজার মসজিদের কাছ থেকে এবি মহিউদ্দিন আহমেদকে ধরে নিয়ে যায় আলবদররা। পরে ওইদিনই তাকে হত্যা করা হলেও স্বজনেরা লাশটি পর্যন্ত ফেরৎ পাননি।

আলোচনা সভা শেষে শহীদ এবি মহিউদ্দিন আহমেদ এর বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com