ফরিদগঞ্জ প্রতিনিধি : চাঁদপুরের ফরিদগঞ্জের ৯নং গোবিন্দপুর উত্তর ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের চার বারের সাবেক ইউপি সদস্য গিয়াস উদ্দিন (৭০) ইন্তেকাল করেছেন,ইন্নালিল্লাহি ওয়া ইন্নালিল্লাহি রাজিউন। মঙ্গলবার সকাল ১০টায় চির্কা গ্রামের নিজ বাড়িতে হৃদযন্ত্র ক্রীয়া বন্ধ হয়ে তিনি ইন্তেকাল করেন। তিনি ৯নং গোবিন্দপুর উত্তর ইউনিয়নের ৮নং ওয়ার্ডের চার বারের নির্নাচিত ইউপি সদস্য ছিলেন, পাশাপাশি তিনি চির্কা বহুমুখীউ উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের ৪ বার অভিভাবক সদস্য ছিলেন,এবং এলাকার সামাজিক কর্মকান্ডের সাথে জড়িত ছিলেন। মৃত্যু কালে তিনি স্ত্রী, ৪ ছেলে ১মেয়ে রেখে যান। মঙ্গলবার বাদআসর চির্কা স্কুল এন্ড কলেজ মাঠে জানাযায় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান এ্যাড. জাহিদুল ইসলাম রোমান, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদেইর সাবেক চেয়ারম্যান আবু সাহেদ সরকার, ইউনিয়ন চেয়ারম্যান সোহেল চৌধুরী ও হাজী মাকসুদুল বাসার বাঁধন পাটওয়ারী,জানাজার নামাজ ও দোয়া পরিচালনা করেন চাঁন্দ্রা দরবার শরীফের পীর ডা. মাও হুজ্জত উল্লাহ, জানাজা শেষে পারিবারিরক গোরস্থানে দাফন করা হয়। তার মৃত্যুতে গোবিন্দপুর উত্তর ইউনিয়নের পরিষদের চেয়ারম্যান ও পরিষদের সকল সদস্যসহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ শোক প্রকাশ করেছেন।