শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০২:০১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
কাউখালীতে ঝুঁকিপূর্ণ হরিণধারা-গোপালপুর সড়ক: খালের পেটে বিলীন হওয়ার পথে  গ্রামের যাতায়াতের মাধ্যম পূজায় আসছে মৌ খানের ‘স্নেহের বন্ধন’ মালিবাগে ‘কাচ্চি সরদার’-এর উদ্বোধন করলেন জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর জে কে শান্ত ইতালি পাঠানোর নামে মালয়েশিয়ায় পাচার ও অর্থ আত্মসাৎ: চক্রের হোতাসহ গ্রেফতার ২ যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা

অতিরিক্ত বাস ভাড়া আদায় করায় ভ্রাম্যমাণ আদালত ১৮ টি বাসকে জরিমানা করেছে

  • আপডেট সময় বুধবার, ১০ নভেম্বর, ২০২১, ৭.০৭ পিএম
  • ৬৫০ বার পড়া হয়েছে

সরকার কর্তৃক নির্ধারিত ভাড়ার চেয়ে অতিরিক্ত বাস ভাড়া আদায় করায় ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) এর ভ্রাম্যমাণ আদালত রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন ও কলাবাগান এলাকায় অভিযান পরিচালনা করে ১৮ টি বাসকে জরিমানা করেছে।

১০ নভেম্বর, ২০২১ (বুধবার) সকাল ১১:০০ টা থেকে দুপুর ০২:০০ টা পর্যন্ত রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন ডিএমপি’র নির্বাহী ম্যাজিস্ট্রেট ডাঃ সঞ্জীব দাশ। এ সময় নির্ধারিত ভাড়ার চেয়ে অতিরিক্ত ভাড়া আদায় করায় ১০ টি বাসকে সর্বমোট ২৪,০০০ টাকা জরিমানা করা হয়।

 

একই অভিযোগে সকাল ১১:৩০ টা থেকে দুপুর ০২:০০ টা পর্যন্ত রাজধানীর কলাবাগান ট্রাফিক বক্স এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন ডিএমপি’র নির্বাহী ম্যাজিস্ট্রেট রফিকুল হক।

এ সময় নির্ধারিত ভাড়ার চেয়ে অতিরিক্ত ভাড়া আদায় করায় ০৮ টি বাসকে সর্বমোট ১৮,৫০০ টাকা জরিমানা করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com