শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০২:০২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
কাউখালীতে ঝুঁকিপূর্ণ হরিণধারা-গোপালপুর সড়ক: খালের পেটে বিলীন হওয়ার পথে  গ্রামের যাতায়াতের মাধ্যম পূজায় আসছে মৌ খানের ‘স্নেহের বন্ধন’ মালিবাগে ‘কাচ্চি সরদার’-এর উদ্বোধন করলেন জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর জে কে শান্ত ইতালি পাঠানোর নামে মালয়েশিয়ায় পাচার ও অর্থ আত্মসাৎ: চক্রের হোতাসহ গ্রেফতার ২ যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা

অনলাইনে প্রশ্ন ফাঁসের প্রলোভন দেখিয়ে অর্থ আত্মসাৎঃ গ্রেফতার ০`১

  • আপডেট সময় মঙ্গলবার, ৯ নভেম্বর, ২০২১, ৯.২৫ পিএম
  • ২১৮ বার পড়া হয়েছে

নলাইন সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে বিভিন্ন নিয়োগ পরীক্ষা ও ডিগ্রি পরীক্ষার প্রশ্ন ফাঁসের প্রলোভন দেখিয়ে অর্থ আত্মসাৎ এর অভিযোগে একজনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের কাউন্টার টেরোরিজম এন্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিট।

গ্রেফতারকৃতের নাম- রিয়াদ হোসেন। এসময় তার হেফাজত থেকে ০৯ টি মোবাইল ফোন ও ০৩ টি সিম উদ্ধারমূলে জব্দ করা হয়।

গত ০৬ নভেম্বর, ২০২১ (শনিবার) বিকাল ০৪:৪৫ টায় রমনা থানার মগবাজার এলাকায় অভিযান চালিয়ে রিয়াদকে গ্রেফতার করে সিসিটিসি ইউনিটের সিটি ইন্টেলিজেন্সস এ্যানালাইসিস ডিভিশনের আইএমএমসি টিম।

এ সংক্রান্তে সিটি-ইন্টেলিজেন্স এ্যানালাইসিস বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (কনফিডেন্সিয়াল) সাইদ নাসিরুল্লাহ, পিপিএম-সেবা বলেন, অনলাইন মনিটরিং এর মাধ্যমে জানা যায় ফেসবুকে প্রাইমারি শিক্ষক নিবন্ধন ও সকল চাকরির পরীক্ষার প্রস্তুতি এবং সাজেশন ব্যাংক (যার লিংক- https://www.facebook.com/groups/307166523263132/permalink/873419819971130/) এর একটি গ্রুপ রয়েছে। উক্ত গ্রুপে নাম পরিচয় গোপন করে ছদ্মবেশী ফেক ফেসবুক আইডি Arshad Khan Pathan(Nurzahan Begum) যার লিংক https://www.facebook.com/nurzahan.begum.5682/ থেকে সরকারী নিয়োগ পরীক্ষা ও ডিগ্রী পরীক্ষার্থীদেরকে প্রশ্ন সরবরাহ করার মর্মে বিভিন্ন প্রতারণামূলক লোভনীয় পোস্ট করে আসছিল। ফেইক ফেসবুক আইডির মাধ্যমে প্রশ্ন সরবরাহ করার শর্তে প্রলোভন দেখিয়ে প্রতারণার মাধ্যমে বিকাশ/মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে মোটা অংকের অর্থ হাতিয়ে নেয়। এর ফলশ্রুতিতে  ডিজিটাল নিরাপত্তা আইনে একটি মামলা রুজু হয়।

তিনি আরো বলেন, তথ্য প্রযুক্তির সহায়তায় ঐ গ্রুপের একজন রিয়াদকে সনাক্ত করা হয়। এরপর রমনা থানার মগবাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত ব্যক্তিকে রমনা থানায় রুজুকৃত মামলায় বিজ্ঞ আদালতে প্রেরণ করলে দুই ‍দিনের রিমান্ড মঞ্জুর করেন।

ডিএমপি’র কাউন্টার টেরোরিজম এন্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিটের সিটি-ইন্টেলিজেন্স এ্যানালাইসিস বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার, সাইদ নাসিরুল্লাহ এর তত্ত্বাবধানে, আইএমএমসি  টিমের সহকারী পুলিশ কমিশনার মোঃ আরিফুল হোসাইন তুহিন ও অত্র মামলার I/O এসআই (নিঃ)/ মোঃ শহিদুল ইসলাম  এর নেতৃত্বে সঙ্গীয় ফোর্সসহ অভিযানটি পরিচালচিত হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com