রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সাইফুল বারীর কথায় কাজী শুভর ‘পিরিতের অসুখ’ বিজেসির ৮ম প্রতিষ্ঠাবার্ষিকীতে সাংবাদিকদের নিরাপত্তা-মর্যাদা রক্ষায় ঐক্যের ডাক আন্তর্জাতিক মানবাধিকার সাংবাদিক সংস্থার তালতলী উপজেলা শাখার সভাপতি মল্লিক জামাল, সম্পাদক মো: রেজাউল ইসলাম রনি ঠাকুরগাঁওয়ে পুলিশ সুপারের ঠাকুরগাঁও পুলিশ কোর্টের বার্ষিক পরিদর্শন ডেঙ্গু প্রতিরোধে পিরোজপুরে ৩ মাসের বিশেষ পরিকল্পনা, অবৈধ দখল উচ্ছেদের নির্দেশ পিরোজপুর শহরে আগুনে পুড়ল ৬ ব্যবসা প্রতিষ্ঠান জাতীয় ডিজিটাল ভূমি জোনিং বিষয়ে পিরোজপুরে জেলা কর্মশালা পিরোজপুর জেলায় নতুন পুলিশ সুপার মুহাম্মদ তালেবুর রহমানের দায়িত্ব গ্রহণ বিস্ফোরক ও সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আজিমনগর আওয়ামী লীগ নেতা নূর ইসলাম চোকদার গ্রেফতার ভাড়া নির্ধারণের আগেই আদায় শুরু, চট্টগ্রামে গণপরিবহনে বেপরোয়া নৈরাজ্য

লক্ষ্মীপুরে বর্ধিত সভায় কেন্দ্রীয় নেতা সাঈদ মানুষের শ্রম আর ঘামে গড়ে উঠা সংগঠন আ.লীগ

  • আপডেট সময় মঙ্গলবার, ৯ নভেম্বর, ২০২১, ৭.০৭ পিএম
  • ২৯১ বার পড়া হয়েছে

অ আ আবীর আকাশ, লক্ষ্মীপুর প্রতিনিধিঃ লক্ষ্মীপুর জেলা আওয়ামী লীগের বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৮ নভেম্বর) সকালে জেলা আওয়ামী লীগের অস্থায়ী কার্যালয়ে এ সভা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আল মাহমুদ স্বপন। জেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম ফারুক পিংকুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নুর উদ্দিন চৌধুরী নয়নের পরিচালনায় সভায় উপস্থিত ছিলেন, বাংলাদেশ আওয়ামী লীগের কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক ফরিদুন্নাহার লাইলী, যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক হারুনুর রশিদ, ত্রান ও সমাজকল্যান বিষয়ক সম্পাদক সুজিত রায় নন্দী। এছাড়াও সদর আসনের সংসদ সদস্য এ কে এম শাহজাহান কামাল ও রামগঞ্জ আসনের এমপি আনোয়ার হোসেন খান সহ জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ। বর্ধিত সভায় নেতাকর্মীদের উদ্দেশ্যে আবু সাঈদ আল মাহমুদ স্বপন বলেন, আওয়ামী লীগ কোনো সাময়িক শাসনে গড়ে উঠা সংগঠন নয়। এটি এদেশের মানুষের শ্রম আর ঘামে গড়ে উঠা সংগঠন। আমরা মানুষের অধিকার প্রতিষ্ঠায় কাজ করবো। মানুষকে তাস কিংবা নিয়ন্ত্রিত প্রাণী মনে করবো না। তাদের সুখ-দুঃখ নিয়ে কাজ করবো। সকলকে নিয়ে মিলে মিশে শেখ হাসিনার নেতৃত্বে এই দেশকে এগিয়ে নিয়ে যাবো। আরো বলেন, যে কাজ করে, ভুল তাঁর হবে। সামনে স্থানীয় সরকার নির্বাচনে, আর এ নির্বাচনে পূর্বের ভুলের জন্য তওবা করে নিতে হবে। পাশাপাশি মানুষকে ভালোবাসা ও সন্মান দিয়ে ভোট আদায় করে নিতে হবে। নৌকাকে বিজয়ী করতে হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com