মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৫:৪৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
ভ্যানচালক নিহত,  সড়ক অবরোধ লক্ষ্মীপুরে ড্রাম ট্রাকের দৌরাত্ম থামছেই না    নওগাঁয় অবৈধ ইটভাটায় ১ লক্ষ ৫০ হাজার টাকা জরিমানা পিরোজপুরে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে নিয়োগ ৪৯২ কর্মী, সুপারভাইজার ৪৯ সাংবাদিক পরিচয় দেওয়া জাহাঙ্গীর কালবেলার কেউ নন কাউখালীতে ১শত পিস ইয়াবা ট্যাবলেটসহ যুবক গ্রেপ্তার রুহিয়ায় সাংবাদিকদের সাথে বিএনপি প্রার্থী মির্জা ফয়সল আমীনের মতবিনিময় দালালের বিরুদ্ধে ১০ লাখ টাকা নেওয়ার অভিযোগ, সৌদিতে পড়ে আছে প্রবাসীর মরদেহ—বাবার অপেক্ষায় দুই শিশু পূর্ব বাড্ডায় জমি দখলের চেষ্টা ও হত্যার হুমকির অভিযোগ, নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলন ডেঙ্গু প্রতিরোধ কিশোর গ্যাং দমনে  পিরোজপুরে গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রীর নির্দেশনা  কাউখালীতে ঝুঁকিপূর্ণ হরিণধারা-গোপালপুর সড়ক: খালের পেটে বিলীন হওয়ার পথে  গ্রামের যাতায়াতের মাধ্যম

নওগাঁর পুলিশ শপিং কমপ্লেক্স ও বিপি রে স্টুরেন্ট এর শুভ উদ্বোধন করলেন আইজিপি

  • আপডেট সময় সোমবার, ৮ নভেম্বর, ২০২১, ১০.১৭ পিএম
  • ৪২৩ বার পড়া হয়েছে
সোহেল রানা নওগাঁ জেলা প্রতিনিধিঃ নওগাঁয় পুলিশ শপিং কমপ্লেক্স ও বিপি রেস্টুরেন্ট এর শুভ উদ্বোধন করলেন আইজিপি ড. বেনজীর আহমেদ বিপিএম (বার) ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ বাংলাদেশ, নওগাঁ জেলা পুলিশ লাইনস মাঠে হেলিকপ্টারযোগে অবতরণ করেন। পুলিশ সুপার নওগাঁ কর্তৃক গার্ড অফ অনার গ্রহণ শেষে বাংগাবাড়িয়া (বিহারী কলোনী) পুলিশ শপিং কমপ্লেক্স ও বিপিএম রেস্টুরেন্ট এর শুভ উদ্বোধন করেন।
সোমবার দুপুর সাড়ে ১২টায় নওগাঁ শহরের ডিগ্রির মোড়ে অবস্থিত পুলিশ শপিংমল ও বিপি রেস্টুরেন্ট অ্যান্ড ক্যাফে উদ্বোধনের সময় এ কথা বলেন তিনি। এ সময় উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক নওগাঁ মোঃ হারুন-অর-রশীদ, পুলিশ সুপার নওগাঁ প্রকৌশলী আব্দুল মান্নান মিয়াসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা প্রমূখ।
এ সময় ইন্সপেক্টর জেনারেল অব বাংলাদেশ পুলিশ আইজিপি ড. বেনজীর আহমেদ বিপিএম (বার) বক্তব্যে বলেন, স্বচ্ছতার ভিত্তিতে পুলিশে নিয়োগ হয়েছে মন্তব্য করে আইজিপি ড. বেনজির আহমেদ বলেছেন, পুরোনো পুলিশ নিয়োগ প্রক্রিয়াকে সংস্কার করা হয়েছে। ২০৪১ সালের মধ্যে আমরা উন্নত ও আধুনিক দেশে পরিণত হবো। সেই লক্ষ্যে এখন থেকেই দক্ষ পুলিশ বাহিনী গড়ে তোলার কার্যক্রম শুরু করা হয়েছে।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, এ শপিংমলে প্রায় সাড়ে ১২ হাজার বিভিন্ন ধরনের পণ্য থাকবে। শীতাতপ নিয়ন্ত্রিত সুসজ্জিত ও মনোমুগ্ধকর পরিবেশে পণ্য কিনতে সহযোগিতা করবেন ৪০ জন প্রশিক্ষিত ও স্মার্ট তরুণ-তরুণী। জন্মদিনসহ যেকোনো সামাজিক অনুষ্ঠানের জন্য রয়েছে হলরুম। মূল্য পরিশোধে আছে ক্রেডিট, ডেবিট কার্ড, বিকাশ, রকেট কিংবা নগদের সুবিধা। শপিংমল সার্বক্ষণিক নজরদারিতে থাকছে সিসিটিভি ক্যামেরা সুবিধা।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com