রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০১:৪২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সাইফুল বারীর কথায় কাজী শুভর ‘পিরিতের অসুখ’ বিজেসির ৮ম প্রতিষ্ঠাবার্ষিকীতে সাংবাদিকদের নিরাপত্তা-মর্যাদা রক্ষায় ঐক্যের ডাক আন্তর্জাতিক মানবাধিকার সাংবাদিক সংস্থার তালতলী উপজেলা শাখার সভাপতি মল্লিক জামাল, সম্পাদক মো: রেজাউল ইসলাম রনি ঠাকুরগাঁওয়ে পুলিশ সুপারের ঠাকুরগাঁও পুলিশ কোর্টের বার্ষিক পরিদর্শন ডেঙ্গু প্রতিরোধে পিরোজপুরে ৩ মাসের বিশেষ পরিকল্পনা, অবৈধ দখল উচ্ছেদের নির্দেশ পিরোজপুর শহরে আগুনে পুড়ল ৬ ব্যবসা প্রতিষ্ঠান জাতীয় ডিজিটাল ভূমি জোনিং বিষয়ে পিরোজপুরে জেলা কর্মশালা পিরোজপুর জেলায় নতুন পুলিশ সুপার মুহাম্মদ তালেবুর রহমানের দায়িত্ব গ্রহণ বিস্ফোরক ও সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আজিমনগর আওয়ামী লীগ নেতা নূর ইসলাম চোকদার গ্রেফতার ভাড়া নির্ধারণের আগেই আদায় শুরু, চট্টগ্রামে গণপরিবহনে বেপরোয়া নৈরাজ্য

ভারতে শনিবার ১০ হাজার ৯২৯ জন করোনাভাইরাসে আক্রান্ত

  • আপডেট সময় রবিবার, ৭ নভেম্বর, ২০২১, ৬.৩২ পিএম
  • ২০৩ বার পড়া হয়েছে

ভারতে শনিবার নতুন করে ১০ হাজার ৯২৯ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে এবং ৩৯২ জন প্রাণ হারিয়েছে। এনিয়ে দেশটিতে মোট সংক্রমণের সংখ্যা বেড়ে তিন কোটি ৪৩ লাখ ৪৪ হাজার ৬৮৩ জনে এবং মৃতের সংখ্যা বেড়ে চার লাখ ৬০ হাজার ২৬৫ জনে দাঁড়ালো। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের উপাত্ত থেকে এ তথ্য জানা যায়। খবর পিটিআই’র।
স্থানীয় সময় সকাল আটটায় হাল নাগাদ করা উপাত্ত অনুযায়ী, ভারতে ২৪ ঘণ্টায় চিকিৎসাধীন রোগির সংখ্যা এক লাখ ৪৮ হাজার ৯২২ জনে থেকে কমে বর্তমানে এক  লাখ ৪৬ হাজার ৯৫০ জনে দাঁড়িয়েছে।
মন্ত্রণালয় জানায়, চিকিৎসাধীন রোগির এ সংখ্যা মোট আক্রান্তের ০.৪৩ শতাংশ। গত বছরের মার্চের পর থেকে এ সংখ্যা সর্বনি¤œ। এদিকে করোনাভাইরাস থেকে দেশব্যাপী সুস্থতার হার ৯৮.২৩ শতাংশ। গত বছরের মার্চের পর এ সংখ্যা সর্বোচ্চ।
স্বাস্থ্য মন্ত্রণালয়ের প্রতিবেদনে বলা হয়, টানা ২৯ দিন ধরে কোভিড-১৯ রোগে প্রাত্যহিক সংক্রমণ ২০ হাজারের নিচে থাকতে দেখা যাচ্ছে।  এদিকে ১৩২ দিন ধরে প্রতিদিনের সংক্রমণের সংখ্যা ৫০ হাজারের নিচে রয়েছে।
উপাত্ত অনুযায়ী, ভারতে প্রাত্যহিক আক্রান্তের হার ১.৩২ শতাংশ। গত ৩৩ দিন ধরে সংক্রমণের এ সংখ্যা ২ শতাংশের নিচে থাকতে দেখা যাচ্ছে। দেশটিতে সাপ্তাহিক সংক্রমণের হার গড়ে ১.২৭ শতাংশ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com