শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০২:৪২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
কাউখালীতে ঝুঁকিপূর্ণ হরিণধারা-গোপালপুর সড়ক: খালের পেটে বিলীন হওয়ার পথে  গ্রামের যাতায়াতের মাধ্যম পূজায় আসছে মৌ খানের ‘স্নেহের বন্ধন’ মালিবাগে ‘কাচ্চি সরদার’-এর উদ্বোধন করলেন জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর জে কে শান্ত ইতালি পাঠানোর নামে মালয়েশিয়ায় পাচার ও অর্থ আত্মসাৎ: চক্রের হোতাসহ গ্রেফতার ২ যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা

রাজধানীতে ডিএমপি’র বিশেষ অভিযানে গ্রেফতার ৭৪৮

  • আপডেট সময় শনিবার, ৬ নভেম্বর, ২০২১, ৮.৩০ পিএম
  • ১৯৯ বার পড়া হয়েছে

ঢাকা মহানগর এলাকায় চুরি, ডাকাতি, ছিনতাই, নাশকতা, নৈরাজ্য, বিশৃঙ্খলা ও ধ্বংসযজ্ঞ, মাদক, সম্পত্তি সংক্রান্ত অপরাধ প্রতিরোধ এবং সোশ্যাল/ইলেক্ট্রনিক/ প্রিন্ট মিডিয়ায় গুজব ও অপপ্রচারের মাধ্যমে আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতি ঘটানোর অপচেষ্টা প্রতিরোধকল্পে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) এর সকল অপরাধ, গোয়েন্দা ও সিটিটিসি বিভাগের পাঁচ দিনব্যাপী সমন্বিত বিশেষ অভিযানে ৭৪৮ জনকে গ্রেফতার করা হয়েছে।

বিশেষ এই অভিযানটি গত ১ নভেম্বর, ২০২১ (সোমবার) সকাল ৬টা থেকে আজ ৬ নভেম্বর, ২০২১ (শনিবার) সকাল ৬টা পযন্ত সমগ্র রাজধানীতে পরিচালিত হয়।

বিশেষ এই অভিযানের সময় ০২ কেজি ৭৪২.৫ গ্রাম ১২০৭ পুরিয়া হেরোইন, ৪২৩১২ পিস ইয়াবা, ১২৩ কেজি ৬৬৭ গ্রাম গাঁজা, ৫২৫ বোতল ফেন্সিডিল, ০১ ক্যান বিয়ার, ০১ বোতল বিদেশী মদ, ৫৬ লিটার দেশী মদ, ২৮টি নেশাজাতীয় ট্যাবলেট ও ২০টি নেশাজাতীয় ইনজেকশন উদ্ধারমূলে জব্দ করা হয়। এসময় আরও ০৫টি চাপাতি, ১২টি চাকু, ০১টি চাইনিজ কুড়াল, ০১টি ক্ষুর, ০১টি পিস্তল ও ০২ রাউন্ড গুলি উদ্ধারমূলে জব্দ করা হয়।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় ৪৮০ টি মামলা রুজু হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com