শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০২:৪২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
কাউখালীতে ঝুঁকিপূর্ণ হরিণধারা-গোপালপুর সড়ক: খালের পেটে বিলীন হওয়ার পথে  গ্রামের যাতায়াতের মাধ্যম পূজায় আসছে মৌ খানের ‘স্নেহের বন্ধন’ মালিবাগে ‘কাচ্চি সরদার’-এর উদ্বোধন করলেন জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর জে কে শান্ত ইতালি পাঠানোর নামে মালয়েশিয়ায় পাচার ও অর্থ আত্মসাৎ: চক্রের হোতাসহ গ্রেফতার ২ যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা

ফুলবাড়ীতে ২৯ বিজিবি কর্তৃক সীমান্তে আটককৃত ৫ কোটি ৬০ লাখ টাকার মাদক ধ্বংস

  • আপডেট সময় শুক্রবার, ৫ নভেম্বর, ২০২১, ৪.৪২ পিএম
  • ২৫৮ বার পড়া হয়েছে
আল হেলাল চৌধুরী, ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি : মাদকের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতি অনুসরণে দিনাজপুরের ফুলবাড়ীস্থ ২৯বিজিবি কর্তৃক জব্দকৃত ৫ কোটি ৬০ লাখ টাকার বিপুল পরিমাণ বিভিন্ন প্রকার মাদকদ্রব্য ধ্বংস করা হয়েছে।
গত শুক্রবার সকাল সাড়ে ৯টায় রংপুর রিজিয়ন এর ফুলবাড়ীস্থ ২৯ বিজিবি সদর দফতর এর প্রশিক্ষণ মাঠে এসব মাদক ধ্বংস করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বিজিবি রংপুর রিজিয়নের ডেপুটি কমান্ডার কর্ণেল মোঃ জাকারিয়া হোসেন (পিএসসি,জি,) তার বক্তব্যে বলেন, ফুলবাড়ী ২৯ বিজিবি গত ১নভেম্বর-২০১৯ হতে ৩০ নভেম্বর-২০২১ পর্যন্তু ২১ মাসে সর্বমোট ৫ কোটি ৬০ লাখ টাকা মূল্যমানের ভারতীয় ৫৭ হাজার ৯৭৪ বোতল ফেন্সিডিল, ৫ হাজার ৮৪৯ পিস ইয়াবা, ১৯৫.২১ কেজি গাঁজা, ৪৬৫ বোতল বিদেশী মদ, ৯ বোতল বিয়ার, ২০  গ্রাম হেরোইন, ৩৩৫.৫ লিটার দেশী মদ, ২৬ হাজার ৬৫৪ বোতল যৌন উত্তেজক সিরাপ, ২৫ হাজার ৮৪৩ পিস বিভিন্ন প্রকার নেশা জাতীয় ইনজেকশন, ৬৭৩ প্যাকেট পাতার বিড়ি, ৬৪২ প্যাকেট আঁতশবাজী এবং ৪ হাজার পিস ভিটামিন বি ট্যাবলেট উদ্ধার করতে সক্ষম হয়। আটককৃত বিভিন্ন ধরনের মাদকদ্রব্য আজ ধ্বংস করা হচ্ছে।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সাবেক মন্ত্রী বর্তমানে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি এ্যাডঃ মোঃ মোস্তাফিজুর রহমান ফিজার এমপি। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, ভারপ্রাপ্ত সেক্টর কমান্ডার, বিজিবি দিনাজপুর; অধিনায়ক ও উপ-অধিনায়ক ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি); উপজেলা নির্বাহী কর্মকর্তা, ফুলবাড়ী; অতিরিক্ত পুলিশ সুপার, ফুলবাড়ী সার্কেল; জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট, দিনাজপুর; সহকারী কমিশনার, কাষ্টমস এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট, দিনাজপুর; মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের প্রতিনিধি, দিনাজপুর; স্থানীয় জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তিবর্গ, গণমাধ্যম প্রতিনিধি এবং ফুলবাড়ী ব্যাটালিয়নের অন্যান্য অফিসার ও সকল স্তরের বিজিবি সদস্যগণ। মাদকদ্রব্য ধ্বংসকরণ অনুষ্ঠানটির সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন লেঃ কর্ণেল মোঃ শরীফ উল্লাহ আবেদ, এসজিপি, অধিনায়ক, ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি)।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com