মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৭:৩১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
পিরোজপুরের নেছারাবাদে অস্বাস্থ্যকর পরিবেশে আইসক্রিম তৈরি, জরিমানা ২০ হাজার ভ্যানচালক নিহত,  সড়ক অবরোধ লক্ষ্মীপুরে ড্রাম ট্রাকের দৌরাত্ম থামছেই না    নওগাঁয় অবৈধ ইটভাটায় ১ লক্ষ ৫০ হাজার টাকা জরিমানা পিরোজপুরে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে নিয়োগ ৪৯২ কর্মী, সুপারভাইজার ৪৯ সাংবাদিক পরিচয় দেওয়া জাহাঙ্গীর কালবেলার কেউ নন কাউখালীতে ১শত পিস ইয়াবা ট্যাবলেটসহ যুবক গ্রেপ্তার রুহিয়ায় সাংবাদিকদের সাথে বিএনপি প্রার্থী মির্জা ফয়সল আমীনের মতবিনিময় দালালের বিরুদ্ধে ১০ লাখ টাকা নেওয়ার অভিযোগ, সৌদিতে পড়ে আছে প্রবাসীর মরদেহ—বাবার অপেক্ষায় দুই শিশু পূর্ব বাড্ডায় জমি দখলের চেষ্টা ও হত্যার হুমকির অভিযোগ, নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলন ডেঙ্গু প্রতিরোধ কিশোর গ্যাং দমনে  পিরোজপুরে গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রীর নির্দেশনা 

ময়মনসিংহে ৮ কোটি ২৩ লাখ টাকা ব্যয়ে আরসিসি ড্রেন নির্মান কাজের উদ্বোধন

  • আপডেট সময় শুক্রবার, ৫ নভেম্বর, ২০২১, ৪.৩৭ পিএম
  • ২২৩ বার পড়া হয়েছে

দিলীপ কুমার দাস নিজস্ব প্রতিবেদক: ময়মনসিংহ সিটি কর্পোরেশনের সড়ক উন্নয়ন ও ড্রেনেজ নেটওয়ার্কসহ নাগরিক সেবা উন্নতকরণ প্রকল্পের আওতায় ৮ কোটি ২৩ লাখ টাকা ব্যয়ে প্রায় ০৫ কিলোমিটার দীঘ আরসিসি ড্রেন নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (৪ নভেম্বর) নগরীর দুপুরে নগরীর আকুয়া হাবুন বেপারীর মোড়ে রাস্তার উভয় পার্শ্বে আরসিসি ড্রেন নির্মাণ কাজের উদ্বোধন করেন সিটি কর্পোরেশনের মেয়র ইকরামুল হক টিটু। ড্রেনের নির্মাণকাজ ২০২২ সালের নভেম্বর নাগাদ সম্পন্ন হবার কথা রয়েছে। এই কাজ সম্পন্ন হলে নগরীর ২৭ ও ২৮ নং ওয়ার্ডসহ আশপাশের কয়েকটি এলাকায় জলাবদ্ধতা নিরসন ঘটবে।

উদ্বোধনকালে মেয়র বলেন, মাননীয় প্রধানমন্ত্রী ময়মনসিংহ সিটির উন্নয়নে বিভিন্ন প্রকল্প প্রদান করেছেন। সম্প্রতি তিনি সিটির উন্নয়নে ১৫৭৫ কোটি টাকার প্রকল্প দিয়েছেন। এ প্রকল্প থেকে আজ প্রথম কাজের উদ্বোধন করা হচ্ছে। মাননীয় প্রধানমন্ত্রীর প্রতি আমাদের অশেষ কৃতজ্ঞতা।

মেয়র আলো বলেন, ইতোমধ্যে যেসকল উন্নয়ন কার্যক্রম হাতে নেওয়া হয়েছে তাতে নতুন অন্তর্ভুক্ত ওয়ার্ড সমূহের সড়ক ও ড্রেনেজ অবকাঠামোর দ্রুত পরিবর্তন ঘটবে। আমরা পরিকল্পিত ও আধুনিক ময়মনসিংহ গড়তে আমরা প্রতিজ্ঞাবদ্ধ।

এ সময় কাউন্সিলর মোঃ শামসুল হক, কাউন্সিলর কায়সার জাহাঙ্গীর আকন্দ, সংরক্ষিত আসনের কাউন্সিলর আইরিন আক্তার, সংরক্ষিত আসনের কাউন্সিলর কাউসার ই জান্নাত, প্রধান প্রকৌশলী মোঃ রফিকুল ইসলাম মিঞা, নির্বাহী প্রকৌশলী মোঃ জহিরুল হক, জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান-১ মমতাজ উদ্দীন মন্তাসহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com