মোস্তাফিজুর রহমান চট্টগ্রাম : ৪নভেম্বর এড. মোঃ জানে আলম এর স্মরণ সভা আয়োজন বিষয়ে এক প্রস্তুতি সভা ৩ নভেম্বর বুধবার রাত আটটায় আমরা পলাশ কার্যালয়ে অনুষ্ঠিত হয়। আমরা পলাশের সাধারণ সম্পাদক মো. ইকরামের পরিচালনা সভায় বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক ও ক্রীড়া সংগঠন, রাজনৈতিক, ব্যবসায়ী প্রতিনিধিরা উপস্থিত থেকে গুরুত্বপূর্ণ মতামত ব্যক্ত করেন। সভায় পতেঙ্গা হালিশহরের সর্বস্তরের জনসাধারণের অংশগ্রহণে নাগরিক স্মরণ সভা আয়োজনের সিদ্ধান্ত নেয়া হয়। সভায় বক্তৃতা করেন বিশিষ্ট লেখক মো. আলী আজম, সাবেক ছাত্রনেতা ও আওয়ামী লীগ নেতা মোঃ নাছির আলম , ৪১ নম্বর ওয়ার্ড আঃলীগের সাঃ সম্পাদক নুরুল আলম, পশ্চিম মাইজপাড়া মহল্লা কমিটির পক্ষে মোঃ আবু তাহের,শিক্ষানুরাগী ও সংস্কৃতি কর্মী মোঃ সোলাইমান, হারুন মেহেদী,ছাত্রনেতা জাইদুল ইসলাম দুর্লভ, হৃদয়ে একাত্তরের সংগঠক মোঃ মনজুর আলম,আমরা পলাশের সাবেক সভাপতি আনোয়ার জামাল, সোলতান আহমদ, মো. সাইফুল ইসলাম, পারভেজ নাহিয়ান, ব্যাংকার আমিনুল ইসলাম সুলভ, বখতিয়ার আলম, আনকোরা একাদশের সংগঠক ইফতেখার আলম মণি, মাইজপাড়া একাদশ এর ক্রীড়া সম্পাদক হাসান আল মাহমুদ রাহাত, তরুণ লেখক নোমান আলম। মতবিনিময় সভা শেষে দিনব্যাপী নানান কর্মসূচির আয়োজনের মাধ্যমে বীর মুক্তিযোদ্ধা জানে আলমের নাগরিক স্মরণ সভা আগামী ১০ ডিসেম্বর শুক্রবার যথাযোগ্য মর্যাদায় উৎযাপন ও একটি স্মারক গ্রন্থ প্রকাশ করার সিদ্ধান্ত হয়। আযোজকদের পক্ষে সকল শুভাকাঙ্গীদের বিশেষ আমন্ত্রণ জানানো হচ্ছে।