দিলীপ কুমার দাস জেলা প্রতিনিধি ময়মনসিংহ : মুজিব বর্ষে শপথ করি” দুর্যোগে জীবন-সম্পদ রক্ষা করি” এ প্রতিপাদ্যকে সামনে রেখে ০৪ নভেম্বর ২০২১ খ্রিঃ হতে ০৬ নভেম্বর ২০২১ খ্রিঃ পর্যন্ত ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ-২০২১ উদযাপনের লক্ষ্যে ০৪ নভেম্বর ২০২১ খ্রিঃ তারিখে শুভ উদ্ভোধন করা হয়।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ বিভাগের বিভাগীয় কমিশনার জনাব মোঃ শফিকুর রেজা বিশ্বাস, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব ব্যারিস্টার মোঃ হারুন অর রশিদ, বিপিএম ডিআইজি, ময়মনসিংহ রেঞ্জ, ময়মনসিংহ, জনাব মোঃ এনামুল হক জেলা প্রশাসক, ময়মনসিংহ, জনাব মোঃ হাফিজুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার হেডকোয়ার্টার, ময়মনসিংহ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জনাব মোঃ মজিবুর রহমান চেীধুরী, উপ পরিচালক, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, ময়মনসিংহ বিভাগ, ময়মনসিংহ।
উক্ত অনুষ্টানে স্বাগত বক্তব্য রাখেন ময়মনসিংহ জেলার সহকারি পরিচালক জনাব মোঃ জসীম উদ্দিন (পিএফএম) মহোদয়। এ ছাড়াও ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর অন্যান্য কর্মকর্তাগণ ও সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।