শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০২:৫০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
কাউখালীতে ঝুঁকিপূর্ণ হরিণধারা-গোপালপুর সড়ক: খালের পেটে বিলীন হওয়ার পথে  গ্রামের যাতায়াতের মাধ্যম পূজায় আসছে মৌ খানের ‘স্নেহের বন্ধন’ মালিবাগে ‘কাচ্চি সরদার’-এর উদ্বোধন করলেন জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর জে কে শান্ত ইতালি পাঠানোর নামে মালয়েশিয়ায় পাচার ও অর্থ আত্মসাৎ: চক্রের হোতাসহ গ্রেফতার ২ যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা

লক্ষ্মীপুরে প্রবাসীর স্ত্রীকে বেঁধে বাসায় ডাকাতি!

  • আপডেট সময় বুধবার, ৩ নভেম্বর, ২০২১, ১১.৩৯ পিএম
  • ২৪১ বার পড়া হয়েছে
 অ আ আবীর আকাশ, লক্ষ্মীপুর প্রতিনিধিঃ লক্ষ্মীপুর পৌরসভার মদিন উল‍্যাহ হাউজিং এ প্রবাসী আবদুর রশিদের বাসা থেকে স্বর্ণ অলংকার লুটের ঘটনা ঘটেছে। আজ সকাল দশটার দিকে প্রবাসীর স্ত্রী আকলিমা আক্তারের হাত পা বেধেঁ ও মারধর করে চেইন, কানের দুলসহ স্বর্ণালঙ্কার লুট করেছে চোরেরা। এ ঘটনায় সন্ধায় প্রবাসীর স্ত্রী আকলিমা বাদী হয়ে লক্ষ্মীপুর সদর মডেল থানায় একটি মামলা দায়ের করেন। অভিযোগ সূত্রে জানা যায়, সোমবার সন্ধায় লক্ষ্মীপুর শহরের বনিক পাড়ার স্বপন, হামছাদীর হোসেন ও লামছরির আব্দুর রহমানকে ওয়াইফাই সংযোগ দিতে পাঠায় প্রবাসীর বাসায়। ফের আজ তারা প্রবাসী আব্দুর রহমানের বাসায় গিয়ে ওয়াইফাই সমস‍্যার কথা বলে বাসায় প্রবেশ করে। এ সময় তারা প্রবাসীর স্ত্রী আকলিমাকে মারধর করে। এক পর্যায়ে তার হাত-পা ও মুখ বেধেঁ চেইন, কানের দুল ও মোবাইল ফোন নিয়ে যায় চোরেরা। সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: জসিম উদ্দিন জানান, এ ঘটনায় প্রবাসীর স্ত্রী বাদী হয়ে তিনজনকে অভিযুক্ত করে থানায় একটি মামলা করেছেন। খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। অভিযুক্তদের গ্রেফতারে অভিযান চালানো হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com