শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০২:৫০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
কাউখালীতে ঝুঁকিপূর্ণ হরিণধারা-গোপালপুর সড়ক: খালের পেটে বিলীন হওয়ার পথে  গ্রামের যাতায়াতের মাধ্যম পূজায় আসছে মৌ খানের ‘স্নেহের বন্ধন’ মালিবাগে ‘কাচ্চি সরদার’-এর উদ্বোধন করলেন জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর জে কে শান্ত ইতালি পাঠানোর নামে মালয়েশিয়ায় পাচার ও অর্থ আত্মসাৎ: চক্রের হোতাসহ গ্রেফতার ২ যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা

নওগাঁয় পুলিশে চাকুরী দেওয়ার নামে টাকা নেওয়ার অভিযোগ, আটক ১

  • আপডেট সময় বুধবার, ৩ নভেম্বর, ২০২১, ৭.২০ পিএম
  • ২৩৯ বার পড়া হয়েছে
সোহেল রানা নওগাঁ জেলা প্রতিনিধিঃ পুলিশে চাকরি দেওয়ার কথা বলে এক তরুণের কাছ থেকে টাকা নেওয়ার অভিযোগে এক জন কে আটক করেছে থানা পুলিশ। এই বিষয়ে রবিবার বিকেল ৪টায় নওগাঁর সদর মডেল থানায় সংবাদ সন্মেলন করেন, জেলা অতিরিক্ত পুলিশ সুপার এ কে এম মামুন খাঁন চিশতী, এ সময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার (হেডকোয়াটার্স) সাবিনা  ইয়াসমিন, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম জুয়েল, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( তদন্ত ওসি) রাজিবুল ইসলাম প্রমুখ।
এ ব্যাপারে নওগাঁর অতিরিক্ত পুলিশ সুপার এ কে এম মামুম খাঁন চিশতী বলেন, “নতুন নিয়মে পুলিশের কনস্টেবল পদে চাকরিপ্রত্যাশী প্রত্যেক ব্যক্তিকে সাতটি ধাপ সফলভাবে পাস করতে হবে। এই সাতটি ধাপের কোনো একটিতে অযোগ্য প্রমাণিত হলে তিনি আর নিয়োগ পাবেন না। নতুন নিয়মে টাকা নিয়েও এখন আর কেউ পুলিশে চাকরি দিতে পারবেন না। কোনো প্রতারক চক্র পুলিশে চাকরি দেওয়ার নাম করে এই নিয়োগ প্রক্রিয়াকে বিতর্কিত করুক, এটা আমরা হতে দেব না” আজ সদর উপজেলার ভবানীপুর দক্ষিণপাড়া গ্রামের মৃত সৈয়দ আলীর ছেলে মোহাম্মদ আমজাদ হোসেন (৬২) সাথে পাবনা জেলার ভাঙ্গুরা উপজেলার শাহানগর গ্রামের মৃত এজাব উদ্দিন খাঁনের ছেলে মো. সাজেদুল হক (৩৮) পরিচয়ে তিনি রাজশাহী রেঞ্জের একজন পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা হিসেবে পরিচয় দিয়ে,মোহাম্মদ আমজাদ হোসেন ছেলে মোহাম্মদ সাবাল সাদিক সৌধ (১৭) কে পুলিশের কনস্টেবল পদে চাকরি দেওয়ার কথা বলে ৫লক্ষ টাকা চায়। এবং কৌশলে ৭ হাজার টাকা হাতিয়ে নেয়।
(০২ নভেম্বর) সকাল অনুমান সাড়ে ৭টার সময় উপজেলার ভবানীপুর দক্ষিণপাড়া গ্রামের মোহাম্মদ আমজাদ হোসেনের বাড়ি এসে পুলিশে চাকুরী দেওয়ার কথা বলে সাবাল সাদিক সৌধ (১৭) এর কাছে ৫ লক্ষ টাকা দাবি করেন। বিষয়টি সন্দেহ হইলে সু কৌশলে সাজেদুল হককে বাসায় রেখে থানায় জানাইলে  পুলিশ গিয়ে আটক করে এবং আটক ব্যক্তির বিরুদ্ধে সদর মডেল থানায় একটি নিয়মিত মামলা রুজু করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com