দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও সাতজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে ২৭ হাজার ৮৮০ জনে দাঁড়িয়েছে। এ ছাড়া দেশে নতুন করে ২৫৬ জন করোনায় আক্রান্ত হয়েছে। এ নিয়ে দেশে মোট ১৫ লাখ ৭০ হাজার ২৩৮ জন করোনায় আক্রান্ত হয়েছে। গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছে ২৩৭ জন। এ নিয়ে দেশে মোট ১৫ লাখ ৩৪ হাজার ৭৩ জন করোনা থেকে সুস্থ হলো।
আজ বুধবার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় মৃত্যুবরণকারীদের মধ্যে পুরুষ পাঁচজন ও নারী দুজন। এ পর্যন্ত পুরুষ মৃত্যুবরণ করেছে ১৭ হাজার ৮৪৭ জন ও নারী ১০ হাজার ৩৩ জন।
মৃত্যুবরণকারীদের মধ্যে ৪১ থেকে ৫০ বছরের মধ্যে দুজন, ৬১ থেকে ৭০ বছরের মধ্যে একজন, ৭১ থেকে ৮০ বছরের মধ্যে একজন, ৮১ থেকে ৯০ বছরের মধ্যে দুজন ও ৯১ থেকে ১০০ বছরের একজন।
২৪ ঘণ্টায় মৃত্যুবরণকারীদের মধ্যে ঢাকা বিভাগে তিনজন, চট্টগ্রাম বিভাগে একজন, রাজশাহী বিভাগে একজন, খুলনা বিভাগে একজন ও সিলেট বিভাগে একজন রয়েছেন। এ ছাড়া চারজন সরকারি হাসপাতালে ও তিনজন বেসরকারি হাসপাতালে মৃত্যুবরণ করেছে।