মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৮:১৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
পিরোজপুরের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন বরিশাল রেঞ্জের ডিআইজি মো: জুলফিকার আলী হায়দার পিরোজপুরের নেছারাবাদে অস্বাস্থ্যকর পরিবেশে আইসক্রিম তৈরি, জরিমানা ২০ হাজার ভ্যানচালক নিহত,  সড়ক অবরোধ লক্ষ্মীপুরে ড্রাম ট্রাকের দৌরাত্ম থামছেই না    নওগাঁয় অবৈধ ইটভাটায় ১ লক্ষ ৫০ হাজার টাকা জরিমানা পিরোজপুরে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে নিয়োগ ৪৯২ কর্মী, সুপারভাইজার ৪৯ সাংবাদিক পরিচয় দেওয়া জাহাঙ্গীর কালবেলার কেউ নন কাউখালীতে ১শত পিস ইয়াবা ট্যাবলেটসহ যুবক গ্রেপ্তার রুহিয়ায় সাংবাদিকদের সাথে বিএনপি প্রার্থী মির্জা ফয়সল আমীনের মতবিনিময় দালালের বিরুদ্ধে ১০ লাখ টাকা নেওয়ার অভিযোগ, সৌদিতে পড়ে আছে প্রবাসীর মরদেহ—বাবার অপেক্ষায় দুই শিশু পূর্ব বাড্ডায় জমি দখলের চেষ্টা ও হত্যার হুমকির অভিযোগ, নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলন

দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে সারাদেশে ৭ দফা সমাবেশ

  • আপডেট সময় মঙ্গলবার, ২ নভেম্বর, ২০২১, ৫.৩৭ পিএম
  • ১৭৫ বার পড়া হয়েছে
দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে সারাদেশে ৭ দফা সমাবেশ করবে নতুনধারা বাংলাদেশ এনডিবি। ধারার চেয়ারম্যান মোমিন মেহেদী, প্রেসিডিয়াম মেম্বার অধ্যাপক শুভঙ্কর দেবনাথ, সিনিয়র ভাইস চেয়ারম্যান শান্তা ফারজানা ও ভারপ্রাপ্ত মহাসচিব নিপুন মিস্ত্রী এরই মধ্যে আনুষ্ঠানিকভাবে ৪২ জেলা ও ১০৪ উপজেলায় নির্দেশনা পাঠিয়েছেন।

৮ অক্টোবর জাতীয় প্রেসক্লাবের সামনে দ্রব্যমূল্যর উর্ধ্বগতির প্রতিবাদে তরকারি মিছিল ও সমাবেশে নতুনধারার রাজনীতিকগণ বলেছিলেন, আগামী ১ মাসের মধ্যে দ্রব্যমূল্য কমাতে ব্যর্থ হলে সারাদেশে কর্মসূচি দেয়া হবে। দ্রব্যমূল্য কমাতে ব্যর্থ হওয়ায় ৭ দফা দাবিসহ সারাদেশে সমাবেশ করার এই ঘোষণা দিয়েছেন নতুনধারার চেয়ারম্যান মোমিন মেহেদী। দ্রব্যমূল্য কমানোর দাবিতে নতুনধারার ৭ দফায় রয়েছে- ১. অনতিবিলম্বে বিভাগ- জেলা-উপজেলা-ইউনিয়ন ও গ্রাম পর্যায়ের বাজার-হাটে দ্রব্যমূল্যর তালিকা স্থাপন করতে হবে। ২. পাইকারি মূল্য রাষ্ট্রিয়ভাবে নির্ধারণ করতে হবে। ৩. সড়কপথে সকল প্রকার চাঁদাবাজী-হয়রানি বন্ধে কার্যত পদক্ষেপ নিতে হবে। ৪. ব্যবসায়িদের সিন্ডিকেট প্রক্রিয়া ভেঙ্গে দিতে পারবে। ৫. টিসিবি পণ্য ও ডিলার ব্যবস্থার সকল রকম দুর্নীতি বন্ধে বিশেষ কমিটি গঠন করতে হবে। ৬. বাজারের মূল্য যেন কোনভাবেই বৃদ্ধি করতে না পারে সেই লক্ষ্যে কার্যকর মনিটরিং টিম গঠন ও ৭. চাল-ডাল-তেলসহ অন্যান্য প্রয়োজনীয় দ্রব্য ভর্তুকি দিয়ে কমাতে হবে।

সুশিক্ষা-সুসমাজ-ধর্ম-মানবতা’র মূল নীতিতে বিশ^াসী স্বাধীনতার স্বপক্ষের রাজনৈতিকধারা নতুনধারা বাংলাদেশ এনডিবি ২০১৭ সালের ৩০ ডিসেম্বর সকল শর্তপূরণ করে নিবন্ধনের আবেদন করে নির্বাচন কমিশনে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com