মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৮:৩২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
পিরোজপুরের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন বরিশাল রেঞ্জের ডিআইজি মো: জুলফিকার আলী হায়দার পিরোজপুরের নেছারাবাদে অস্বাস্থ্যকর পরিবেশে আইসক্রিম তৈরি, জরিমানা ২০ হাজার ভ্যানচালক নিহত,  সড়ক অবরোধ লক্ষ্মীপুরে ড্রাম ট্রাকের দৌরাত্ম থামছেই না    নওগাঁয় অবৈধ ইটভাটায় ১ লক্ষ ৫০ হাজার টাকা জরিমানা পিরোজপুরে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে নিয়োগ ৪৯২ কর্মী, সুপারভাইজার ৪৯ সাংবাদিক পরিচয় দেওয়া জাহাঙ্গীর কালবেলার কেউ নন কাউখালীতে ১শত পিস ইয়াবা ট্যাবলেটসহ যুবক গ্রেপ্তার রুহিয়ায় সাংবাদিকদের সাথে বিএনপি প্রার্থী মির্জা ফয়সল আমীনের মতবিনিময় দালালের বিরুদ্ধে ১০ লাখ টাকা নেওয়ার অভিযোগ, সৌদিতে পড়ে আছে প্রবাসীর মরদেহ—বাবার অপেক্ষায় দুই শিশু পূর্ব বাড্ডায় জমি দখলের চেষ্টা ও হত্যার হুমকির অভিযোগ, নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলন

ঈশ্বর গঞ্জের সরিষা ইউনিয়নে ২ বছর ধরে খাদ্যবান্ধব কর্মসূচীর সংহভাগ চাউল বিতরনে কারচুপি

  • আপডেট সময় মঙ্গলবার, ২ নভেম্বর, ২০২১, ৫.২৮ পিএম
  • ১৫৬ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক ময়মনসিংহ ঃ ময়মনসিংহের ঈশ্বরগঞ্জের সরিষা ইউনিয়নে ১০টাকা কেজির চাল অনিয়ম ও দূর্নীতির মাধ্যমে ইউপি সদস্য ও স্থানীয় দালালরা তুলে নিচ্ছে বলে অভিযোগ উঠেছে। সোমবার কার্ডধারীরা উপজেলা নির্বাহী অফিসারের কাছে লিখিত অভিযোগ করে জানান, গত দু’বছর ধরে তাদের নামে কার্ড বরাদ্দ থাকার পরও চাল পাচ্ছেনা। ভুক্তভোগী কার্ডধারী এনায়েতনগর গ্রামের আম্বিয়া খাতুন কার্ড নং ৯২৭, ঝর্না আক্তার ৮৮২, জজের মা ৮৮৭, আবুল কালাম ৮৮৮, কাছিম উদ্দিন ৮৮৯, আল আমিন ৮৯১, আবু চাঁন ৯০৯, মাজেদা খাতুন ৮২৫, মস্তোফা ৮৬৪, অভিযোগ করে জানান, ইউপি সদস্য শহিদুল্লাহ ও স্থানীয় এক দালাল খোকন তাদের নামে বরাদ্দকৃত চাল ডিলারের কাছ থেকে তুলে নিচ্ছে। বিষয়টি স্থানীয় চেয়ারম্যানকে অবহিত করার পরও এর কোন প্রতিকার না পেয়ে ইউএনও’র কাছে লিখিত অভিযোগ করেছেন।

এ ব্যাপারে ইউপি চেয়ারম্যান শাহজাজান ভূঞা অভিযোগের সত্যতা স্বীকার করে জানান, এধরনের আরো অনেক কার্ডধারীর অভিযোগ রয়েছে। ডিলার ও এক শ্রেণির দালালরা কার্ডগুলো আটকে রেখে চাল তুলে আত্মসাত করছে। অভিযুক্ত ওই ইউপি সদস্যের সাথে কথা হলে তার বিরুদ্ধে আনিত অভিযোগটি অস্বীকার করেন। ইউএনও হাফিজা জেসমিন জানান, বিষয়টি দেখে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com