রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০১:৪০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সাইফুল বারীর কথায় কাজী শুভর ‘পিরিতের অসুখ’ বিজেসির ৮ম প্রতিষ্ঠাবার্ষিকীতে সাংবাদিকদের নিরাপত্তা-মর্যাদা রক্ষায় ঐক্যের ডাক আন্তর্জাতিক মানবাধিকার সাংবাদিক সংস্থার তালতলী উপজেলা শাখার সভাপতি মল্লিক জামাল, সম্পাদক মো: রেজাউল ইসলাম রনি ঠাকুরগাঁওয়ে পুলিশ সুপারের ঠাকুরগাঁও পুলিশ কোর্টের বার্ষিক পরিদর্শন ডেঙ্গু প্রতিরোধে পিরোজপুরে ৩ মাসের বিশেষ পরিকল্পনা, অবৈধ দখল উচ্ছেদের নির্দেশ পিরোজপুর শহরে আগুনে পুড়ল ৬ ব্যবসা প্রতিষ্ঠান জাতীয় ডিজিটাল ভূমি জোনিং বিষয়ে পিরোজপুরে জেলা কর্মশালা পিরোজপুর জেলায় নতুন পুলিশ সুপার মুহাম্মদ তালেবুর রহমানের দায়িত্ব গ্রহণ বিস্ফোরক ও সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আজিমনগর আওয়ামী লীগ নেতা নূর ইসলাম চোকদার গ্রেফতার ভাড়া নির্ধারণের আগেই আদায় শুরু, চট্টগ্রামে গণপরিবহনে বেপরোয়া নৈরাজ্য

চট্টগ্রামে উৎসবমুখর পরিবেশে মা ও শিশু হাসপাতালের ভোট গ্রহণ, ডাঃতাহের-রেজাউল করিম ও মোরশেদ-সানাউল্লাহ প্যানেল নির্বাচিত

  • আপডেট সময় রবিবার, ৩১ অক্টোবর, ২০২১, ১০.৫৩ পিএম
  • ৩৭৭ বার পড়া হয়েছে

মোস্তাফিজুর রহমান :চট্টগ্রাম ৩১অক্টোবর চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালে প্রফেসর ডাক্তার তাহের খান ও রেজাউল করিম আজাদ ও লায়ন মোরশেদ হোসাইন লায়ন সানাউল্লাহ প্যানেল থেকে বিপুল ভোটে নির্বাচিত হয়েছেন। উৎসব মুখর পরিবেশে চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল পরিচালনা পর্ষদের নির্বাচনে ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে ৩০ অক্টোবর শনিবার বিকেল ৪টায়। নির্বাচনে দুইটি প্যানেল থেকে ৫২ জন এবং স্বতন্ত্র ৩ জন মিলে মোট ৫৫ জন প্রার্থী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। হাসপাতালের মহিলা হোস্টেলে স্থাপিত ৩১টি বুথে ভোটগ্রহণ করা হচ্ছে। ভোটগ্রহণকে ঘিরে সকাল থেকে আগ্রাবাদ জাম্বুরী মাট থেকে শিশু হাসপাতাল এলাকাজুড়ে হাজার হাজার ভোটার ও উৎসূখ মানুষের ভীড়ে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে।৯ হাজার ৭২৪ জন লাইফ মেম্বার ২০টি ভোট প্রদানের মাধ্যমে পরিচালনা পর্ষদের সভাপতিসহ ২০ জন কর্মকর্তা নির্বাচিত করবেন। অপরদিকে ৩২৩ জন ডোনার মেম্বার পরিচালনা পর্ষদের ২ জন ডোনার সদস্য নির্বাচিত করবেন। জানা যায়, নির্বাচনে প্রেসিডেন্ট পদে একজন, ভাইস প্রেসিডেন্ট চারজন, জেনারেল সেক্রেটারি একজন, জয়েন্ট সেক্রেটারি ২জন, ট্রেজারার একজন, জয়েন্ট ট্রেজারার, অর্গানাইজিং সেক্রেটারি, স্পোর্টস এন্ড কালচারাল সেক্রেটারি পদে একজন করে, সদস্য পদে ১০ জন, ডোনার মেম্বার পদে দুইজনসহ মোট ২৪টি পদে নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে দুটি প্যানেল প্রতিদ্বন্দ্বিতা করে। প্রফেসর এম.এ তাহের খান ও রেজাউল করিম আজাদ প্যানেল এবং অন্যটি ডা. আঞ্জুমান আরা ইসলাম ও ডা. আরিফুল আমিন প্যানেল। এর বাইরে সদস্য পদে সাতজন স্বতন্ত্র প্রার্থীর নির্বাচনে অংশগ্রহণ করেছেন। অবশ্য ডোনার ক্যাটাগরি থেকে ইতিমধ্যে ডা. এম এ তাহের খান- রেজাউল করিম আজাদ প্যানেল থেকে ভাইস প্রেসিডেন্ট (ডোনার) এবং জয়েন্ট জেনারেল সেক্রেটারি (ডোনার) বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। এদিকে নির্বাচনে প্রায় ৬৫ শতাংশ ভোট পড়েছে বলে নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে। ভোট দিতে আসা অধিকাংশ সদস্যই বলেছেন অনেক বছর স্বাধীনভাবে ভোট দিতে পেরে অনেকটাই উৎসাহ বোধ ও স্বস্তি পাচ্ছেন। শনিবার রাত্রে সাড়ে১১টায় পর্যন্ত নির্বাচন কমিশন সূত্রে প্রাপ্ত ফলাফলে ২৪টি পদের নির্বাচনে ২৩টিতেই ডাঃতাহের-রেজাউল করিম ও মোরশেদ-সানাউল্লাহ প্যানেল বিপুল ভোটে (২০২১-২০২৪)সালের জন্য নির্বাচিত হন। ঘোষিত ফলাফল অনুসারে, নির্বাচনে প্রেসিডেন্ট পদে ২৪১৩ ভোট পেয়ে প্রফেসর ডা. এম এ তাহের খান নির্বাচিত হয়েছেন। তার প্রতিদ্ব›দ্বী প্রার্থী ডা. আনজুমান আরা ইসলাম পেয়েছেন ১৫১৯ ভোট। জেনারেল সেক্রেটারি পদে মো. রেজাউল করিম আজাদ ২৪৯১ ভোট ও তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী ডা. মোহাম্মদ আরিফুল আমিন পেয়েছেন ১৩৬৪ ভোট। জয়েন্ট জেনারেল সেক্রেটারি পদে ডা. কামরুন নাহার দস্তগীর পেয়েছেন ২৬৬২ ভোট ও তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী মিসেস রেখা আলম চৌধুরী পেয়েছেন ১৮৮০ ভোট। এছাড়া ভাইস প্রেসিডেন্ট পদে নির্বাচিত হয়েছেন আবদুল মান্নান রানা (২৫৮৪ ভোট), প্রকৌশলী লায়ন মো. জাবেদ আবছার চৌধুরী (২৫৭৮ ভোট), ডা. মো. পারভেজ ইকবাল শরীফ (২৫১৮ ভোট)। ২৫৮৩ ভোট পেয়ে অধ্যক্ষ ড. মো. সানাউল্লাহ ট্রেজারার, ২৫৭৩ ভোট পেয়ে জয়েন্ট ট্রেজারার পদে লায়ন এসএম কুতুব উদ্দীন, ২৮৩৯ ভোট পেয়ে অর্গানাইজিং সেক্রেটারি পদে মোহাম্মদ সাগির, ২০৫১ ভোট পেয়ে স্পোর্টস এন্ড কালচারাল সেক্রেটারি পদে মো. আহছান উল্লাহ নির্বাচিত হয়েছেন। মেম্বার পদে নির্বাচিতগণ হলেন ডা. মো. আবু তৈয়ব (২৫৫১ ভোট), ডা. কামরুন নেসা (২৫৫০ ভোট), মো. আলমগীর পারভেজ (২২১৫ ভোট), ডা. নসির উদ্দীন মাহমুদ (২১৩৪ ভোট), খায়েজ আহমেদ ভূঁইয়া (১৯৭৬ ভোট), ডা. ফজল করিম বাবুল (১৯১৮ ভোট), ডা. মো. জাহিদ হোসের শরীফ (১৮৮৯ ভোট), হারুণ ইউসুফ (১৮১৩ ভোট), এএসএ জাফর (১৭৬১ ভোট), ছৈয়দ ছগির আহমদ (১৬৭৭ ভোট), ডোনার মেম্বার পদে ইঞ্জিনিয়ার রশীদ আহমদ চৌধুরী (১২৩ ভোট), মোহাম্মদ শহীদ উল্লাহ (১১৯ ভোট) নির্বাচিত হয়েছেন। নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন চট্টগ্রামের অতিরিক্ত বিভাগীয় কমিশনার (উন্নয়ন) মোহাম্মদ মিজানুর রহমান। গতরাতে ভোট গণনা শেষে তিনি নির্বাচনের ফলাফল ঘোষণা করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com