শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০৩:২৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
কাউখালীতে ঝুঁকিপূর্ণ হরিণধারা-গোপালপুর সড়ক: খালের পেটে বিলীন হওয়ার পথে  গ্রামের যাতায়াতের মাধ্যম পূজায় আসছে মৌ খানের ‘স্নেহের বন্ধন’ মালিবাগে ‘কাচ্চি সরদার’-এর উদ্বোধন করলেন জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর জে কে শান্ত ইতালি পাঠানোর নামে মালয়েশিয়ায় পাচার ও অর্থ আত্মসাৎ: চক্রের হোতাসহ গ্রেফতার ২ যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা

ফুলবাড়ীতে বসুন্ধরার খোয়া যাওয়া ৩৫০ কার্টুন তেল উদ্ধারসহ চারজনকে আটক করেছে ডিবি

  • আপডেট সময় রবিবার, ৩১ অক্টোবর, ২০২১, ১০.২৫ পিএম
  • ২১৬ বার পড়া হয়েছে
আল হেলাল চৌধুরী, ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি : দিনাজপুরের ফুলবাড়ীতে ঢাকা মেট্রো পলিটন (ডিএমপি) গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ দিনব্যাপী অভিযান চালিয়ে বসুন্ধরার খোয়া যাওয়া ৩৫০ কার্টুন সয়াবিন তেল উদ্ধারসহ চারজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে।
শনিবার উপজেলার আলাদীপুর ইউনিয়নের রাঙামাটি বাজার (প্রাণ গ্রুপ রোড) থেকে ৩৫০ কার্টুন সয়াবিন তেল উদ্ধারসহ একজনকে আটক করা হয়। পরে তার দেয়া তথ্যমতে অভিযান চালিয়ে পৌর এলাকার পশ্চিম গৌরীপাড়ার শিখা বেকারি থেকে একজনকে এবং ঢাকামোড় থেকে আরো দুইজনকে আটক করে ডিএমপি ডিবি পুলিশ। আটককৃতরা হলেন শিখা বেকারির সত্বাধীকারী মো. শেখ, মো. মনু, মো. রিপন। এছাড়াও আটক আরেকজনের নাম জানা যায়নি।
ঢাকা মেট্রো পলিটন (ডিএমপি) গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের পরিদর্শক (ইন্সপেক্টর) আরাফাত জানান, দক্ষিণ কেরানিগঞ্জের বসুন্ধরা ডিপু থেকে প্রায় ৬০০ কার্টুন সয়াবিন তেল নিয়ে রংপুরের উদ্দেশ্যে রওনা দেয় বসুন্ধরা কোম্পানির একটি কাভার্ড ভ্যান। পরে মাল খোয়া যাওয়ার নাটক সাজায় কাভার্ডভ্যানের ড্রাইভার। পরে বসুন্ধরার পক্ষ থেকে ডিএমপি ডিবি পুলিশকে অভিযোগ দিলে তদন্তে নামে ডিবি পুলিশ। প্রথমে ড্রাইভারকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হলে আসল ঘটনা উন্মোচন হয়। ওই ড্রাইভার সুকৌশলে ওই তেলগুলো ফুলবাড়ীসহ বিভিন্নস্থানে পাচার করেন। তার দেয়া তথ্যমতে ফুলবাড়ীতে অভিযান চালিয়ে ৩৫০ কার্টুন খোয়া যাওয়া তেল উদ্ধার করা হয়। এরসাথে চারজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। তাদেরকে ঢাকায় নিয়ে যাওয়া হচ্ছে। একইসাথে রাতেই রংপুরে অভিযান চালানো হবে।
ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আশ্রাফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, বসুন্ধরা কোম্পানির খোয়া যাওয়া তেল উদ্ধারে ঢাকা মেট্রো পলিটন (ডিএমপি) গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের পরিদর্শক (ইন্সপেক্টর) আরাফাতের নেতৃত্বে একটি টিম ফুলবাড়ীতে দিনব্যাপী অভিযান চালিয়ে তেল উদ্ধারসহ চারজনকে আটক করেছেন। তাদেরকে জিজ্ঞাসাবাদের জন্য ঢাকায় নেয়া হচ্ছে। অভিযানে ফুলবাড়ী থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) আলালের নেতৃত্বে থানা পুলিশের একটি টিম ছিল।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com