শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০৩:২৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
কাউখালীতে ঝুঁকিপূর্ণ হরিণধারা-গোপালপুর সড়ক: খালের পেটে বিলীন হওয়ার পথে  গ্রামের যাতায়াতের মাধ্যম পূজায় আসছে মৌ খানের ‘স্নেহের বন্ধন’ মালিবাগে ‘কাচ্চি সরদার’-এর উদ্বোধন করলেন জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর জে কে শান্ত ইতালি পাঠানোর নামে মালয়েশিয়ায় পাচার ও অর্থ আত্মসাৎ: চক্রের হোতাসহ গ্রেফতার ২ যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা

ফুলবাড়ীতে কমিউনিটি পুলিশিং ডে-২০২১ অনুষ্ঠিত

  • আপডেট সময় শনিবার, ৩০ অক্টোবর, ২০২১, ৯.১৬ পিএম
  • ২১৪ বার পড়া হয়েছে
আল হেলাল চৌধুরী, ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি : “মুজিববর্ষে পুলিশ নীতি, জনসেবা আর সম্প্রীতি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে দিনাজপুর ফুলাবাড়ী থানা পুলিশের আয়োজনে কমিউনিটি পুলিশিং ডে-২০২১ অনুষ্ঠিত হয়েছে।
এ উপলক্ষে গতকাল শনিবার বেলা সাড়ে ১২টায় ফুলবাড়ী থানা চত্বরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: আশ্রাফ ইসলাম।
সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মো: আতাউর রহমান মিল্টন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পৌর মেয়র আলহাজ্ব মাহমুদ আলম লিটন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: রিয়াজ উদ্দিন, অতিরিক্ত পুলিশ সুপার (ফুলবাড়ী সার্কেল) মো: আসাদুজ্জামান, সহকারী কমিশনার (ভূমি) মোছা: শামিমা আক্তার জাহান, উপজেলা ভাইস চেয়ারম্যান মঞ্জু রায় চৌধুরী, মহিলা ভাইস চেয়ারম্যান নিরু ছামছুন্নাহার, পৌর প্যানেল মেয়র ও কমিউনিটি পুলিশিং কমিটির সদস্য সচিব মো: মামুনুর রশিদ চৌধুরী প্রমুখ। সভায় যৌতুক, বাল্যবিবাহ, মাদক ও আইনশৃংখলা বিষয়ে আলোচনা করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com