শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০৩:৩৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
কাউখালীতে ঝুঁকিপূর্ণ হরিণধারা-গোপালপুর সড়ক: খালের পেটে বিলীন হওয়ার পথে  গ্রামের যাতায়াতের মাধ্যম পূজায় আসছে মৌ খানের ‘স্নেহের বন্ধন’ মালিবাগে ‘কাচ্চি সরদার’-এর উদ্বোধন করলেন জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর জে কে শান্ত ইতালি পাঠানোর নামে মালয়েশিয়ায় পাচার ও অর্থ আত্মসাৎ: চক্রের হোতাসহ গ্রেফতার ২ যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা

ভাঙ্গায় ভ্যানচালক হত্যার রহস্য উদঘাটন, আসামীরা গ্রেফতার

  • আপডেট সময় শনিবার, ৩০ অক্টোবর, ২০২১, ৮.৪৬ পিএম
  • ২১৫ বার পড়া হয়েছে

মাহমুদুর রহমান(তুরান). ভাঙ্গা(ফরিদপুর) প্রতিনিধিঃ ফরিদপুরের ভাঙ্গা উপজেলার নাসিরাবাদ ইউনিয়নের গজারিয়া গ্রামের আড়িয়াল খা নদী সংলগ্ন একটি ধানক্ষেতে হত্যার পর লাশ ফেলে যাওয়া ভ্যানচালক পারভেজ ফকিরের হত্যাকান্ডের রহস্য উদঘাটন করেছে ভাঙ্গা থানা পুলিশ।

নিহত পারভেজ ফকিরের বাড়ি মাদারীপুরের শিবচর উপজেলার বনাই মুন্সিকান্দি গ্রাম্।ে গত ১৫ অক্টোবর ওই স্থান থেকে এলাকাবাসীর সংবাদের প্রেক্ষিতে অজ্ঞাত হিসেবে ভাঙ্গা থানা পুলিশ লাশটি উদ্বার করে নিয়ে আসে।

পরে আধুনিক প্রযুক্তির সহায়তায় প্রথমে লাশটির পরিচয় সনাক্ত করা হয়। এ ঘটসায় ভ্যান গাড়িটির বিক্রয়ের সূত্র ধরে বেরিয়ে আসে হত্যাকারীদের আসল পরিচয়। গতকাল রাতে বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে হত্যাকান্ডের মুল আসামী মাদারীপুরের শিবচর উপজেলার উতরাইল গ্রামের আজিজুল মুন্সী,একই এলাকার শরীফ কান্দি গ্রামের হৃদয় মাতুব্ব্র ,ভাঙ্গা উপজেলার কাপুড়িয়া সদরদী গ্রামের আব্দুল শেখ এবং একই এলাকার ফজলুল হককে পুলিশ গ্রেফতার করে। এতে জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা হত্যাকান্ডের কথা স¦ীকার করে এবং তাদের স্বীকারোক্তি মোতাবেক লুন্ঠিত ভ্যান ও অন্যান্য সামগ্রী উদ্বার করে।

এ ব্যাপারে ভাঙ্গা থানার উপ-পরিদর্শক আবুল কালাম আজাদ জানান, গত ১৫ অক্টোবর ২০২১ ইং তারিখে উক্ত স্থান থেকে অজ্ঞাত লাশ হিসেবে উদ্বারের পর আধুনিক প্রযুক্তির সাহায্যে লাশের পরিচয় ও হত্যাকারীদের সনাক্ত করা হয়।

পরে গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে সঙ্গীয় এস.আই জুয়েল,এস.আই জয়ন্ত চৌধুরী সঙ্গীয় পুলিশ নিয়ে বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয় এবং এবং তাদের স্বীকারোক্তি মোতাবেক লুন্ঠিত ভ্যান ও মালামাল উদ্বার করা হয়। এ ঘটনায় জড়িত সব আসামীকে গ্রেফতার করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com