রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সাইফুল বারীর কথায় কাজী শুভর ‘পিরিতের অসুখ’ বিজেসির ৮ম প্রতিষ্ঠাবার্ষিকীতে সাংবাদিকদের নিরাপত্তা-মর্যাদা রক্ষায় ঐক্যের ডাক আন্তর্জাতিক মানবাধিকার সাংবাদিক সংস্থার তালতলী উপজেলা শাখার সভাপতি মল্লিক জামাল, সম্পাদক মো: রেজাউল ইসলাম রনি ঠাকুরগাঁওয়ে পুলিশ সুপারের ঠাকুরগাঁও পুলিশ কোর্টের বার্ষিক পরিদর্শন ডেঙ্গু প্রতিরোধে পিরোজপুরে ৩ মাসের বিশেষ পরিকল্পনা, অবৈধ দখল উচ্ছেদের নির্দেশ পিরোজপুর শহরে আগুনে পুড়ল ৬ ব্যবসা প্রতিষ্ঠান জাতীয় ডিজিটাল ভূমি জোনিং বিষয়ে পিরোজপুরে জেলা কর্মশালা পিরোজপুর জেলায় নতুন পুলিশ সুপার মুহাম্মদ তালেবুর রহমানের দায়িত্ব গ্রহণ বিস্ফোরক ও সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আজিমনগর আওয়ামী লীগ নেতা নূর ইসলাম চোকদার গ্রেফতার ভাড়া নির্ধারণের আগেই আদায় শুরু, চট্টগ্রামে গণপরিবহনে বেপরোয়া নৈরাজ্য

কোভিড-১৯ মোকাবিলার জন্য ২হাজার ৩৪০ কোটি মার্কিন ডলার প্রয়োজন : বিশ্ব স্বাস্থ্য সংস্থা

  • আপডেট সময় শুক্রবার, ২৯ অক্টোবর, ২০২১, ৩.০৩ পিএম
  • ২০৯ বার পড়া হয়েছে

কোভিড-১৯ মোকাবিলার জন্য আগামী ১২ মাসে ২হাজার ৩৪০ কোটি মার্কিন ডলার প্রয়োজন বলে জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। এজন্য সংস্থাটি জি-২০-এর নেতাদের এগিয়ে আসার এবং অর্থ প্রদানের আহ্বান জানিয়েছে।

বিশ্বের শক্তিধর বিশটি দেশের জোট জি-২০’র নেতারা চলতি সপ্তাহের শেষ দিকে রোমে বৈঠকে বসছেন। ডব্লিউএইচও’র প্রধান টেড্রস আধানম গ্যাব্রিয়াসুস জি-২০’র নেতাদের উদ্দেশে বলেন, তাঁরা দরিদ্র দেশগুলোকে মহামারিতে দীর্ঘ সময় ধরে সুরক্ষা থেকে বঞ্চিত রাখতে পারেন না। সংবাদ সংস্থা এএফপির বরাত দিয়ে বার্তা সংস্থা বাসস এ খবর জানিয়েছে।

টেড্রস বলেন, আরও ৫০ লাখ লোকের মৃত্যুর আশঙ্কা মোকাবিলায় কোভিড-১৯ টিকা, পরীক্ষা এবং চিকিৎসা সুবিধা নিশ্চিত করার জন্য আগামী ১২ মাসে দুই হাজার ৩৪০ কোটি মার্কিন ডলার প্রয়োজন।

টেড্রস আধানম এক সংবাদ সম্মেলনে বলেন, মহামারি অবসানে কার্যকর ব্যবস্থা নিতে জি-২০ ‘প্রয়োজনীয় রাজনৈতিক ও আর্থিক প্রতিশ্রুতি দেওয়ার ক্ষমতা রাখে।

ডব্লিউএইচও’র প্রধান বলেন, ‘আমরা চূড়ান্ত মুহূর্তে আছি; বিশ্বকে নিরাপদ রাখার জন্য বলিষ্ঠ নের্তৃত্বের প্রয়োজন।’ডব্লিউএইচও’র নেতৃত্বে ‘অ্যাকসেস টু কোভিড টুলস অ্যাক্সিলারেটর’-এর লক্ষ্য হলো—মহামারি মোকাবেলায় প্রয়োজনীয় সরঞ্জামগুলোর উন্নয়ন, উৎপাদন, সংগ্রহ ও বিতরণ করা। ডব্লিউএইচও বলছে—এতে অর্থায়নের ২ হাজার ৩৪০ কোটি ডলার প্রয়োজন, ‘যা মহামারির কারণে ট্রিলিয়ন ডলারের ক্ষতি এবং বিভিন্ন দেশের জাতীয় পুনরুদ্ধার প্রক্রিয়ায় সহায়তা দিতে গৃহীত উদ্দীপনা পরিকল্পনার ব্যয়ের তুলনায় সামান্য।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com