দিলীপ কুমার দাস নিজস্ব প্রতিবেদক : USAID এবং পাথফাইন্ডার ইন্টারন্যাশনাল এর সহযোগিতায় সুখী জীবন প্রকল্পের অধীনে পরিবার পরিকল্পনা অধিদপ্তরাধীন ময়মনসিংহ সদর উপজেলার খাগডহর ইউনিয়ন সাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের কৈশোর-বান্ধব স্বাস্থ্যসেবা কেন্দ্রে ২১অক্টোবর – ২৭ অক্টোবর, ২০২১ তারিখ পর্যন্ত কৈশোর-বান্ধব স্বাস্থ্যসেবা সপ্তাহ পালন করছে সিরাক বাংলাদেশ কর্তৃক নিযুক্ত ভলান্টিয়ার পিয়ার লিডাররা (ভিপিএল)।
রবিবার (২৪ অক্টোবর) কৈশোর-বান্ধব সেবাকেন্দ্রটি ব্যানার এবং ফেস্টুন দিয়ে সাজানোর মাধ্যমে তারা উক্ত সপ্তাহের সূচনা করেন। পরবর্তীতে একটি র্যালির আয়োজন করা হয় ।
এ সময় উপস্থিত ছিলেন সিরাক-বাংলাদেশ এর জেসুমিন আক্তার (SACMO) শাহনাজ পারভিন ( FWV) মো: রফিকুল ইসলাম ( সমাজ সেবক) লাইলি বেগম (সমাজ সবিকা) ইয়ুথ ক্যাপাসিটি বিল্ডিং অ্যাসোসিয়েট মোঃ শফিউল্লাহ লিমন, এর ভলান্টিয়ার পিয়ার লিডার মোকারম হোসেন এবং শাহিনা আক্তার। র্যালি আয়োজনে সহায়তা করেছেন ভিপিএলদের সহযোগী ভলান্টিয়ার পিয়ার টীম। এছাড়াও র্যালিতে স্থানীয় কিশোর-কিশোরী ও তরুণরা অংশগ্রহণ করেছেন।
কিশোর-কিশোরীদের শারীরিক ও মানসিক স্বাস্থ্য সমস্যা সংক্রান্ত সেবা নিশ্চিত করতে আয়োজিত এ সপ্তাহের মাধ্যমে কৈশোর-বান্ধব স্বাস্থ্যসেবা কেন্দ্রে প্রদানকৃত সেবাসমূহের প্রচার ও প্রসার এবং সেবা গ্রহণে কিশোর-কিশোরীদের আগ্রহী করে তোলার লক্ষ্যে সেবাকেন্দ্র ও তার চারপাশের এলাকায় মাইকিং এর মাধ্যমে কৈশোর-বান্ধব স্বাস্থ্যসেবা সপ্তাহ উদাযাপন সম্পর্কে প্রচারণা করা হয়েছে। সেবা প্রদানকারী ও তরুণদের মধ্যে সহযোগিতাপূর্ণ সম্পর্ক তৈরির মাধ্যমে কৈশোর-বান্ধব স্বাস্থ্যসেবার মান উন্নয়ন করাই কৈশোর-বান্ধব স্বাস্থ্যসেবা সপ্তাহ উদযাপনের লক্ষ্য।