মঙ্গলবার, ১৯ মে ২০২৬, ০৬:১৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
ভাঙ্গায় বিকল ট্রাক মেরামতের সময় বাসচাপায় বাবা-ছেলে নিহত ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্পের কার্যক্রম পর্যালোচনা কর্মশালা অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে ঈদুল আযহা উপলক্ষে পশুর হাট ইজারাদারদের সঙ্গে মতবিনিময় সভা ঠাকুরগাঁওয়ে মাদক ব্যবসায়ী গ্রেফতার বিমানমন্ত্রী ও প্রতিমন্ত্রীর সঙ্গে বাটজা’র সৌজন্য সাক্ষাৎ,,,বিজয় দিবসে খুলছে শাহজালাল বিমানবন্দরের থার্ড টার্মিনাল জিয়া গবেষণা পরিষদের আয়োজনে মতবিনিময় সভা অনুষ্ঠিত চার সপ্তাহে হামের পরিস্থিতি স্বাভাবিক হবে: স্বাস্থ্যমন্ত্রী হামের উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু, আক্রান্ত ছাড়ালো ৫০ হাজার ৫১৫৮১ জন বাংলাদেশি হজযাত্রী সৌদি আরবে পৌঁছেছেন অপরাধীকে অপরাধী হিসেবে দেখতে পুলিশের প্রতি নির্দেশ প্রধানমন্ত্রীর

সংঘাতের ঘটনায় সোশ্যাল মিডিয়া দায় এড়াতে পারে না : সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ

  • আপডেট সময় রবিবার, ২৪ অক্টোবর, ২০২১, ৪.৫২ পিএম
  • ৩৪৩ বার পড়া হয়েছে

তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, কুমিল্লার ঘটনাটি যদি সোশ্যাল মিডিয়ায় আপলোড না হতো তাহলে এ ঘটনা বিস্তৃত হয়ে সারাদেশে এই পরিস্থিতি তৈরি হতো না। রংপুরের পীরগঞ্জের ঘটনাও সোশ্যাল মিডিয়ার কারণে। সোশ্যাল মিডিয়ার কারণে এ ঘটনা ঘটে। এসব সংঘাতের ঘটনায় সোশ্যাল মিডিয়া দায় এড়াতে পারে না। এটি নিয়ে ভাবার বিষয় আছে। শুধু আমাদের দেশে নয়, বিশ্বব্যাপী এটি উদ্বেগ তৈরি করেছে।

আজ রোববার সচিবালয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে সম্পাদক ফোরামের সঙ্গে মতবিনিময় সভায় এসব কথা বলেন ড. হাছান মাহমুদ।

যুক্তরাজ্য সফরের স্মৃতি তুলে ধরে তথ্যমন্ত্রী সোশ্যাল মিডিয়ার বিষয়ে আরো বলেন, ‘২০১৯ সালে যুক্তরাজ্য সফরে সেদেশের তথ্য মন্ত্রণালয় সম্পর্কিত পার্লামেন্টারি কমিটির চেয়ারম্যানের সঙ্গে আমার আলোচনা হয়। ওইসময় আমাদের আলোচনাকালে ওঠে এসেছে, ইউরোপের ৮০ ভাগ মানুষ মনে করে সোশ্যাল মিডিয়া অনেকক্ষেত্রে গণতন্ত্র ও সমাজের শান্তির জন্য হুমকি। সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন পোস্ট দেওয়া হয় এবং এ ধরনের ঘটনা ঘটে।

ড. হাছান মাহমুদ বলেন, এর আগে নাসিরনগর, কক্সবাজারের রামুর ঘটনাও সোশ্যাল মিডিয়ার কারণেই ঘটেছে। যেসব ঘটনা ঘটেছে সেটির দায় সোশ্যাল মিডিয়া কর্তৃপক্ষ এড়াতে পারে না।

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হাছান মাহমুদ বলেন, টেলিফোনের সিম কিনতেও তার আইডি কার্ড লাগে, একজন ব্যক্তি কয়টি সিম পাবে সেটিও নির্ধারণ করা আছে এবং একটি করপোরেট হাউজ কয়টি সিম পাবে সেটিও নির্ধারণ করা আছে। সরকারের পক্ষ থেকে অনেক আগেই সোশ্যাল মিডিয়ার সঙ্গে যোগাযোগ করা হয়েছিল। বাংলাদেশেও আইডি কার্ড দিয়ে যেন ফেসবুক আইডি খুলতে পারে, সেটি করার জন্য বলা হয়েছিল।

কিন্তু ফেসবুক কর্তৃপক্ষ রাজি হয়নি। যারা ফেসবুকে চাকরি করেছে, তারা চাকরি ছেড়ে দিয়ে এসে বলছেন, সোশ্যাল মিডিয়ার কারণে সমাজে অশান্তি সৃষ্টি হয়। কাজেই আমাদের দেশে যে ঘটনাগুলো ঘটেছে ফেসবুকে ভুয়া পোস্ট দেওয়ার জন্য, সেটির দায় ফেসবুক কর্তৃপক্ষ বা সংশ্লিষ্ট সোশ্যাল মিডিয়া কর্তৃপক্ষ এড়াতে পারে না।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com