সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১২:২৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
সাইফুল বারীর কথায় কাজী শুভর ‘পিরিতের অসুখ’ বিজেসির ৮ম প্রতিষ্ঠাবার্ষিকীতে সাংবাদিকদের নিরাপত্তা-মর্যাদা রক্ষায় ঐক্যের ডাক আন্তর্জাতিক মানবাধিকার সাংবাদিক সংস্থার তালতলী উপজেলা শাখার সভাপতি মল্লিক জামাল, সম্পাদক মো: রেজাউল ইসলাম রনি ঠাকুরগাঁওয়ে পুলিশ সুপারের ঠাকুরগাঁও পুলিশ কোর্টের বার্ষিক পরিদর্শন ডেঙ্গু প্রতিরোধে পিরোজপুরে ৩ মাসের বিশেষ পরিকল্পনা, অবৈধ দখল উচ্ছেদের নির্দেশ পিরোজপুর শহরে আগুনে পুড়ল ৬ ব্যবসা প্রতিষ্ঠান জাতীয় ডিজিটাল ভূমি জোনিং বিষয়ে পিরোজপুরে জেলা কর্মশালা পিরোজপুর জেলায় নতুন পুলিশ সুপার মুহাম্মদ তালেবুর রহমানের দায়িত্ব গ্রহণ বিস্ফোরক ও সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আজিমনগর আওয়ামী লীগ নেতা নূর ইসলাম চোকদার গ্রেফতার ভাড়া নির্ধারণের আগেই আদায় শুরু, চট্টগ্রামে গণপরিবহনে বেপরোয়া নৈরাজ্য

আলম ঢালীর সমর্থনে ‘ঢালী সমাবেশ’ অনুষ্ঠিত

  • আপডেট সময় শনিবার, ২৩ অক্টোবর, ২০২১, ১০.৪২ পিএম
  • ২৩৩ বার পড়া হয়েছে

মেহেন্দিগঞ্জের ১১ নং চানপুর ইউনিয়ন পরিষদের সম্ভ্যাব্য চেয়ারম্যান প্রার্থী লায়ন মাহে আলম ঢালীর সমর্থনে ‘ঢালী সমাবেশ’ অনুষ্ঠিত হয়েছে। হানিফ ঢালীর সভাপতিত্বে ও তারেক নিয়ামুল করিম টাট্টু ঢালীর স্বাগত বক্তব্যর মধ্য দিয়ে শুরু হওয়া আয়োজনে বক্তব্য রাখেন  রবিউল আলম ঢালী, অনলাইন প্রেস ইউনিটির প্রতিষ্ঠাতা কলামিস্ট মোমিন মেহেদী, নাসির হাওলাদার, নজির ঢালী, রিপন হাওলাদার, আব্বাস ঢালী, আনোয়ার ঢালী,  জাকারিয়া মিঠু ঢালী, রাকিব ঢালীসহ শতাধিক আলম ঢালী সমর্থক। ২২ অক্টোবর বিকেল ৩ টায় তাঁতী বাজারস্থ এক মিলনায়তনে অনুষ্ঠিত সমাবেশে বক্তারা বলেন, নদী ভাঙ্গনরোধ, শিক্ষার প্রসার, ধর্ম-মানবতা-সমাজ-সভ্যতার জন্য নিবেদিত ঢালী গোষ্ঠির অকৃতিম সমাজসেবক আলম ঢালী চাইলেই পারতেন আরাম আয়েশে জীবন নির্বাহ করতে, তা না করে ঢালী গোষ্ঠির কথা ভেবে, চাঁনপুরের উন্নয়ন সম্ভাবনার কথা ভেবে গত ৩০ বছর ধরে রাজনীতি-শিক্ষা-সাহিত্য-সংস্কৃতি-সমাজকল্যাণে কাজ করে যাচ্ছেন। তাঁকে এবার নির্বাচনে বিজয় অর্জনে দল-মত নির্বিশেষে সমর্থন জানানোই হবে বুদ্ধিমানের কাজ; যাতে করে চেয়ারম্যান-এর পদে থেকে ক্ষমতার অপব্যবহারকারী আর অপরাধ-দুর্নীতির সুযোগ না পায়।

এসময় মাহে আলম ঢালী বলেন, আল্লাহর দয়ায় আপনাদের সমর্থন থাকলে আর মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, জননেতা আবুল হাসনাত আব্দুল্লাহর স্নেহের হাত আমার উপর থাকলে আমার এবারের বিজয় কোন কুচক্রি মহলই ঠেকাতে পারবে না ইনশাল্লাহ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com