শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০৫:০০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
কাউখালীতে ঝুঁকিপূর্ণ হরিণধারা-গোপালপুর সড়ক: খালের পেটে বিলীন হওয়ার পথে  গ্রামের যাতায়াতের মাধ্যম পূজায় আসছে মৌ খানের ‘স্নেহের বন্ধন’ মালিবাগে ‘কাচ্চি সরদার’-এর উদ্বোধন করলেন জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর জে কে শান্ত ইতালি পাঠানোর নামে মালয়েশিয়ায় পাচার ও অর্থ আত্মসাৎ: চক্রের হোতাসহ গ্রেফতার ২ যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা

ময়মনসিংহের গফরগাঁও ট্রেনে কাটা ২জনের লাশ উদ্ধার

  • আপডেট সময় শনিবার, ২৩ অক্টোবর, ২০২১, ১০.৩৩ পিএম
  • ২৩৫ বার পড়া হয়েছে
দিলীপ কুমার দাস নিজস্ব প্রতিবেদক: ময়মনসিংহের গফরগাঁওয়ে পৃথক স্থান থেকে ট্রেনে কাটা ২ জনের লাশ উদ্ধার হয়েছে। নিহত ২ জনের মধ্যে ১ জন উপজেলার ষোলহাসিয়া গ্রামের শাহজাহানের ছেলে অটো রিকশাচালক ফারুক (৩৫)। অপরজনের পরিচয় পাওয়া যায়নি। তার খন্ড বিখন্ড লাশ উদ্ধার করা হয়েছে। তার আনুমানিক বয়স ২৮।

জানা যায়, বৃহস্পতিবার রাত ১০টার দিকে গফরগাঁও রেলওয়ে স্টেশন এলাকায় ট্রেনে কাটা পড়ে ফারুক মিয়া (৩০) নামে এক রিকশাচালক নিহত হন।

গফরগাঁওয়ে রেলওয়ে (জিআরপি) পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই শাহাদাত হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, রেল লাইনের পাশ থেকে ফারুকের লাশ উদ্ধার করা হয়। পরে নিহত পরিবারের সদস্য ও স্থানীয় ব্যক্তিদের অনুরোধে ময়নাতদন্ত ছাড়াই লাশ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

অপরদিকে, শুক্রবার (২২ অক্টোবর) সকালে রৌহা মীর বাজার থেকে রৌহা কারিগরী কলেজের সামনে পর্যন্ত ২শ মিটার এলাকা জুড়ে রেললাইনের উপর ট্রেনে কাটা পড়া এক ব্যক্তির মরদেহের খন্ড বিখন্ড অংশ পড়ে থাকতে দেখে এলাকাবাসী জিআরপি পুলিশকে খবর দেয়। পরে জিআরপি পুলিশ অজ্ঞাত যুবকের (২৯) লাশের খন্ড খন্ড অংশ উদ্ধার করে।

জিআরপি পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই শাহাদাত হোসেন জানান, লাশ ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com