শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০৮:৩০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
দেশের মূল সড়ক নেটওয়ার্কে যুক্ত হচ্ছে দ্বীপ জেলা ভোলা ভারতের দিল্লির যন্তর মন্তরে আন্দোলনকারীকে আটক করেছে দিল্লি পুলিশ বাতিল হলো বাংলাদেশসহ ৭৫ দেশে আরোপ করা ট্রাম্পের ভিসানীতি সিলেটে তেলবাহী লরি-অটোরিকশা সংঘর্ষে ৪ জন নিহত সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রী হিসেবে দায়িত্ব পেয়েছেন ব্যারিস্টার আন্দালিভ রহমান মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ঠাকুরগাঁও-১ আসন শূন্য হয়েছে জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতির শ্রদ্ধা নিবেদন কনিকার বাড়িতে গেলেন স্বাস্থ্যমন্ত্রী বিয়ের প্রলোভনে গৃহবধূকে নদীতে নিয়ে ধর্ষণ   করলেন আপন দুই ভাই!  ইউরোপ সফর শেষে আন্তর্জাতিক মঞ্চে প্রশংসিত আরিফ হোসেন শামীম

বিএনপি জয়লাভ করার উদ্দেশ্যে নয় নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতেই নির্বাচনে অংশ নেয়: তথ্যমন্ত্রী

  • আপডেট সময় শনিবার, ৪ জানুয়ারী, ২০২০, ৫.১৬ পিএম
  • ৩২৩ বার পড়া হয়েছে
 তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ ঢাকার আসন্ন দুই সিটি কর্পোরেশন নির্বাচন সম্পর্কে বিএনপি নেতাদের মন্তব্যকে হটকারি উল্লেখ করে এর সমালোচনা করে বলেছেন, নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার বিএনপির প্রচেষ্টা গ্রহণযোগ্য নয়।
শনিবার রাজধানীর তেজগাঁয়ে চ্যানেল আই-এর একটি অনুষ্ঠানে অংশগ্রহণ শেষে তিনি সাংবাদিকদের এ কথা বলেন।
তথ্যমন্ত্রী বলেন, ‘বিএনপি সিটি কর্পোরেশন নির্বাচনকে বিতর্কিত ও প্রশ্নবিদ্ধ করতে চাইছে, এটা মোটেই গ্রহণযোগ্য নয়। তারা সব সময়ই নির্বাচনকে বিতর্কিত করতে এবং মানুষের মাঝে বিভ্রান্তি সৃষ্টির লক্ষেই নির্বাচনে অংশ নেয়।
মন্ত্রী বলেন, ‘আমি মনে করি, নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার পরিবর্তে জয়লাভের উদ্দেশ্যেই বিএনপি’র নির্বাচনে অংশ নেয়া উচিৎ।
এ সময় বিএনপি’র একজন কাউন্সিলর প্রার্থীর গ্রেফতার সম্পর্কে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হাছান বলেন, ‘যদি বিএনপি, আওয়ামী লীগ বা অন্য কোন দলের প্রার্থীর বিরুদ্ধে মামলা অথবা গ্রেফতারি পরোয়ানা থাকে, তবে, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তাকে গ্রেফতার করতেই পারেন।
সিটি নির্বাচন সম্পর্কে বিএনপি নেতৃবৃন্দের বিবৃতি সম্পর্কে মন্ত্রী বলেন, তাদের বিবৃতিতে আসন্ন সিটি নির্বাচনে বিএনপি’র পরাজয়ের বিষয়টিই উঠে এসেছে।
তিনি আরো বলেন, ‘সিটি নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করা এবং চলমান গণতান্ত্রিক প্রক্রিয়াকে ব্যহত করাই বিএনপি’র প্রধান লক্ষ্য।
তিনি আরো বলেন, বিএনপি’র অভিযোগগুলো উদ্দেশ্য প্রণোদিত ও সম্পূর্ণ ভিত্তিহীন।
হাছান আরো বলেন, ‘বিএনপি জয়লাভ করার উদ্দেশ্যে নয়, নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতেই নির্বাচনে অংশ নেয়। ২০১৮ সালের সাধারণ নির্বাচনে বিএনপি জয়লাভের জন্য অংশ নেয়নি। তারা নির্বাচনটিকে বিতর্কিত করতে চেয়েছিল। এখনও তারা তাই করছে।
এর আগে, মন্ত্রী বেসরকারি টিভি চ্যানেল ‘চ্যানেল আই’ আয়োজিত দিনব্যাপী পিএলজি প্রকৃতি মেলা উদ্বোধন করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com