রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সাইফুল বারীর কথায় কাজী শুভর ‘পিরিতের অসুখ’ বিজেসির ৮ম প্রতিষ্ঠাবার্ষিকীতে সাংবাদিকদের নিরাপত্তা-মর্যাদা রক্ষায় ঐক্যের ডাক আন্তর্জাতিক মানবাধিকার সাংবাদিক সংস্থার তালতলী উপজেলা শাখার সভাপতি মল্লিক জামাল, সম্পাদক মো: রেজাউল ইসলাম রনি ঠাকুরগাঁওয়ে পুলিশ সুপারের ঠাকুরগাঁও পুলিশ কোর্টের বার্ষিক পরিদর্শন ডেঙ্গু প্রতিরোধে পিরোজপুরে ৩ মাসের বিশেষ পরিকল্পনা, অবৈধ দখল উচ্ছেদের নির্দেশ পিরোজপুর শহরে আগুনে পুড়ল ৬ ব্যবসা প্রতিষ্ঠান জাতীয় ডিজিটাল ভূমি জোনিং বিষয়ে পিরোজপুরে জেলা কর্মশালা পিরোজপুর জেলায় নতুন পুলিশ সুপার মুহাম্মদ তালেবুর রহমানের দায়িত্ব গ্রহণ বিস্ফোরক ও সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আজিমনগর আওয়ামী লীগ নেতা নূর ইসলাম চোকদার গ্রেফতার ভাড়া নির্ধারণের আগেই আদায় শুরু, চট্টগ্রামে গণপরিবহনে বেপরোয়া নৈরাজ্য

দেশে গত ২৪ ঘন্টায় করোনাভাইরাসে মৃত্যু ও শনাক্ত দুটোই কমেছে পাশাপাশি সুস্থতা বেড়েছে।

  • আপডেট সময় শুক্রবার, ২২ অক্টোবর, ২০২১, ৬.৩৪ পিএম
  • ২৬০ বার পড়া হয়েছে

দেশে গত ২৪ ঘন্টায় করোনাভাইরাসে মৃত্যু ও শনাক্ত দুটোই কমেছে, পাশাপাশি সুস্থতা বেড়েছে।
আজ করোনা শনাক্তের হার কমেছে দশমিক ১৫ শতাংশ। গতকাল এই ভাইরাসে শনাক্তের হার ছিল ১ দশমিক ৫১ শতাংশ, যা আজ কমে হয়েছে ১ দশমিক ৩৬ শতাংশ।
স্বাস্থ্য অধিদপ্তর আজ এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, আজ ১৭ হাজার ১০০ জনের নমুনা পরীক্ষায় নতুন শনাক্ত হয়েছে ২৩২ জন। গতকাল ১৬ হাজার ৮৮ জনের নমুনা পরীক্ষায় শনাক্ত হয়েছিল ২৪৩ জন। দেশে এ পর্যন্ত ১ কোটি ১ লাখ ৮৮ হাজার ৬২৩ জনের নমুনা পরীক্ষায় মোট শনাক্ত হয়েছে ১৫ লাখ ৬৭ হাজার ১৩৯ জন। মোট শনাক্তের হার ১৫ দশমিক ৩৮ শতাংশ।
অধিদপ্তর জানায়, করোনা আক্রান্ত হয়ে গত ২৪ ঘন্টায় ৪ জন মারা গেছেন। গতকালের চেয়ে আজ ৬ জন কম মারা গেছেন। গতকাল মারা গিয়েছিল ১০ জন। আজ মৃতদের মধ্যে পুরুষ ২ জন ও নারী ২ জন। এ নিয়ে দেশে করোনায় মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২৭ হাজার ৮০৫ জনে। মৃত্যুর হার ১ দশমিক ৭৭ শতাংশ।
এদিকে ঢাকা জেলায় (মহানগরসহ) ২৪ ঘন্টায় ৯ হাজার ৭১৭ জনের নমুনা পরীক্ষায় শনাক্ত হয়েছে ১২১ জন। শনাক্তের হার ১ দশমিক ২৪ শতাংশ এবং গতকাল এ হার ছিল ১ দশমিক ৬৭ শতাংশ। এই জেলায় গত ২৪ ঘন্টা কেউ মারা যায়নি। গতকাল মারা গিয়েছিল ২ জন।
স্বাস্থ্য অধিদপ্তর আরও জানায়, গত ২৪ ঘন্টায় ঢাকা বিভাগে ২ জন এবং চট্টগ্রাম ও বরিশাল বিভাগে ১ জন করে মারা গেছেন।
স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে জানানো হয়, করোনাভাইরাসে আক্রান্তদের মধ্যে গত ২৪ ঘন্টায় হাসপাতাল এবং বাসায় মিলিয়ে সুস্থ হয়েছেন ৫৬৪ জন। সুস্থতার হার ৯৭ দশমিক ৬৭ শতাংশ। গতকাল এই হার ছিল ৯৭ দশমিক ৬৫ শতাংশ। দেশে এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১৫ লাখ ৩০ হাজার ৬৪৭ জন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com