রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ০৮:৫৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
কাউখালীতে ঝুঁকিপূর্ণ হরিণধারা-গোপালপুর সড়ক: খালের পেটে বিলীন হওয়ার পথে  গ্রামের যাতায়াতের মাধ্যম পূজায় আসছে মৌ খানের ‘স্নেহের বন্ধন’ মালিবাগে ‘কাচ্চি সরদার’-এর উদ্বোধন করলেন জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর জে কে শান্ত ইতালি পাঠানোর নামে মালয়েশিয়ায় পাচার ও অর্থ আত্মসাৎ: চক্রের হোতাসহ গ্রেফতার ২ যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা

ফুলবাড়ীতে গ্রামবাসী উদ্যোগে মাদক বিরোধী সভা ও প্রতিরোধে কমিটি গঠন

  • আপডেট সময় বুধবার, ১৩ অক্টোবর, ২০২১, ১২.৫৭ পিএম
  • ২০৮ বার পড়া হয়েছে
মোঃ আল হেলাল চৌধুরী, ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি; সর্বনাশা মাদক থেকে যুবসমাজকে রক্ষা করতে দিনাজপুরের ফুলবাড়ীতে মাদকদ্রব্য প্রতিরোধ ও এসম্পর্কে সচতেন করতে পৌর এলাকার পশ্চিম গৌরীপাড়া গ্রামবাসীর উদ্যোগে মাদকদ্রব্য প্রতিরোধ কমিটি গঠন করা হয়েছে।
এ উপলক্ষে সোমবার রাতে পৌর এলাকার পশ্চিম গৌরীপাড়া আফতাবুন্নেছা মাল্টিমিডিয়া স্কুলে মাদক বিরোধী সভা অনুষ্ঠিত হয়। সভায় এলাকাবাসীর সমন্বয়ে পৌর প্যানেল মেয়র মামুনুর রশিদ চৌধুরীকে আহব্বায়ক করে ৩০ সদস্য বিশিষ্ট এই মাদকদ্রব্য প্রতিরোধ কমিটি গঠন করা হয়।
এতে সভাপতিত্ব করেন বাংলাদেশ ট্রেড ইউনিয়ন কেন্দ্র দিনাজপুর জেলা কমিটির সাধারণ সম্পাদক ও বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) সাধারন সম্পাদক নুরুজ্জামান জামান ।
এসময় উপস্থিত ছিলেন সহকারী অধ্যাপক আব্দুল্লাহ আখতারুজ্জামান, অবসর প্রাপ্ত প্রধান শিক্ষক আতাউর রহমান, ব্যাবসায়ী আবুল বাসার, নির্মান শ্রমিক সভাপতি আলাউদ্দিন আনছারী, সাধারণ সম্পাদক ছামছুল আলমসহ এলাকার গন্যমান্য ব্যাক্তীবর্গ।
সভায় মাদকদ্রব্য সংশ্লিষ্টদের বিরুদ্ধে প্রতিরোধ ও মাদক সম্পর্কে সচেতন করতে আগামী শুক্রবার জুম্মার নামাজ আদায় শেষে পৌর এলাকার ৪নং ওয়ার্ডের পশ্চিম গৌরীপাড়া গ্রামের প্রতিটি মসজিদে সচেতনতা মুলক উন্মুক্ত আলোচনা করার সিদ্ধান্ত গৃহীত হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com