রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
সাইফুল বারীর কথায় কাজী শুভর ‘পিরিতের অসুখ’ বিজেসির ৮ম প্রতিষ্ঠাবার্ষিকীতে সাংবাদিকদের নিরাপত্তা-মর্যাদা রক্ষায় ঐক্যের ডাক আন্তর্জাতিক মানবাধিকার সাংবাদিক সংস্থার তালতলী উপজেলা শাখার সভাপতি মল্লিক জামাল, সম্পাদক মো: রেজাউল ইসলাম রনি ঠাকুরগাঁওয়ে পুলিশ সুপারের ঠাকুরগাঁও পুলিশ কোর্টের বার্ষিক পরিদর্শন ডেঙ্গু প্রতিরোধে পিরোজপুরে ৩ মাসের বিশেষ পরিকল্পনা, অবৈধ দখল উচ্ছেদের নির্দেশ পিরোজপুর শহরে আগুনে পুড়ল ৬ ব্যবসা প্রতিষ্ঠান জাতীয় ডিজিটাল ভূমি জোনিং বিষয়ে পিরোজপুরে জেলা কর্মশালা পিরোজপুর জেলায় নতুন পুলিশ সুপার মুহাম্মদ তালেবুর রহমানের দায়িত্ব গ্রহণ বিস্ফোরক ও সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আজিমনগর আওয়ামী লীগ নেতা নূর ইসলাম চোকদার গ্রেফতার ভাড়া নির্ধারণের আগেই আদায় শুরু, চট্টগ্রামে গণপরিবহনে বেপরোয়া নৈরাজ্য

গত ২৪ ঘণ্টায় সারাদেশে করোনা পরীক্ষায় ৪৮১ জন শনাক্ত

  • আপডেট সময় রবিবার, ১০ অক্টোবর, ২০২১, ৮.২১ পিএম
  • ২২৯ বার পড়া হয়েছে

গত ২৪ ঘণ্টায় সারাদেশের ৮২১টি সরকারি-বেসরকারি ল্যাবরেটরিতে ১৯ হাজার ৯৫২ জনের নমুনা সংগ্রহ ও ২০ হাজার ৩৫৫টি নমুনা পরীক্ষায় ৪৮১ জনের করোনা শনাক্ত হয়েছে।

এ হিসেবে এ সময়ে নমুনা পরীক্ষা বিবেচনায় রোগী শনাক্তের হার ২ দশমিক ৩৬ শতাংশ। করোনাভাইরাসে (কোভিড ১৯) আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় রাজধানীসহ সারাদেশে ১৪ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে পুরুষ তিনজন ও নারী ১১ জন। এ নিয়ে ভাইরাসটিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ২৭ হাজার ৬৮৮ জনে।

একই সময়ে নতুন আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন ৪৮১ জন। এ নিয়ে দেশে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৫ লাখ ৬২ হাজার ৩৫৯ জনে। এ নিয়ে দেশে মোট নমুনা পরীক্ষার সংখ্যা দাঁড়ালো ৯৯ লাখ ৫২ হাজার ১৯৬টি। এতে শনাক্ত হয়েছেন ১৫ লাখ ৬২ হাজার ৩৫৯ জন। মোট শনাক্তের হার ১৫ দশমিক ৭০ শতাংশ।

রোববার (১০ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত করোনা পরিস্থিতি সংক্রান্ত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, করোনাভাইরাসে (কোভিড ১৯) আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় রাজধানীসহ সারাদেশে ১৪ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে পুরুষ তিনজন ও নারী ১১ জন। এ নিয়ে ভাইরাসটিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ২৭ হাজার ৬৮৮ জনে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com