রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১১:০৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
সাইফুল বারীর কথায় কাজী শুভর ‘পিরিতের অসুখ’ বিজেসির ৮ম প্রতিষ্ঠাবার্ষিকীতে সাংবাদিকদের নিরাপত্তা-মর্যাদা রক্ষায় ঐক্যের ডাক আন্তর্জাতিক মানবাধিকার সাংবাদিক সংস্থার তালতলী উপজেলা শাখার সভাপতি মল্লিক জামাল, সম্পাদক মো: রেজাউল ইসলাম রনি ঠাকুরগাঁওয়ে পুলিশ সুপারের ঠাকুরগাঁও পুলিশ কোর্টের বার্ষিক পরিদর্শন ডেঙ্গু প্রতিরোধে পিরোজপুরে ৩ মাসের বিশেষ পরিকল্পনা, অবৈধ দখল উচ্ছেদের নির্দেশ পিরোজপুর শহরে আগুনে পুড়ল ৬ ব্যবসা প্রতিষ্ঠান জাতীয় ডিজিটাল ভূমি জোনিং বিষয়ে পিরোজপুরে জেলা কর্মশালা পিরোজপুর জেলায় নতুন পুলিশ সুপার মুহাম্মদ তালেবুর রহমানের দায়িত্ব গ্রহণ বিস্ফোরক ও সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আজিমনগর আওয়ামী লীগ নেতা নূর ইসলাম চোকদার গ্রেফতার ভাড়া নির্ধারণের আগেই আদায় শুরু, চট্টগ্রামে গণপরিবহনে বেপরোয়া নৈরাজ্য

নওগাঁয় ফ্রি চক্ষু মেডিকাল ক্যাম্প অনুষ্ঠিত

  • আপডেট সময় বৃহস্পতিবার, ৭ অক্টোবর, ২০২১, ৯.৩১ পিএম
  • ২১৮ বার পড়া হয়েছে

সোহেল রানা নওগাঁ জেলা প্রতিনিধিঃ নওগাঁ সদর উপজেলার বালুভরায় ফ্রি চক্ষু ও মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। গত মঙ্গলবার দিনব্যাপী সদর উপজেলার হোগলবাড়ী মোড়ে স্বদেশ সেভিং এন্ড ক্রেডিট কে-আপারেটিভ সোসাইটির লিঃ এর সার্বিক সহযোগিতায় নওগাঁ মক্কা চক্ষু সেবা এন্ড ফ্যাকো সেন্টারের আয়োজনে এ ফ্রি চক্ষু মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়। এসময় নওগাঁ মক্কা চক্ষু সেবা এন্ড ফ্যাকো সেন্টারের ডা. মোঃ রেজাউল কারীম রেজা সহ বিশেষজ্ঞ চিকিৎসকরা এতে চিকিৎসাসেবা প্রদান করেন। এসময় স্বদেশ সেভিং এন্ড ক্রেডিট কে-আপারেটিভ সোসাইটির লিঃ এর ব্যবস্থাপক পরিচালক জাহিদুল ইসলাম, সহকারী ব্যবস্থাপক সাখাওয়াত হোসেন, সহযোগী পরিচালক মোসলেম উদ্দিন, চকআতিথা সুপার ভাইজিং অফিস ম্যানেজার আঃ কুদ্দুস সহ স্থানীয় ব্যক্তি বর্গ উপস্থিত ছিলেন। এসময় এলাকার গরীব-অসহায় ও দুস্থ মানুষদের বিনামুল্যে চোখের প্রাথমিক চিকিৎসা, স্বাস্থ্যসেবা, রক্তের গ্রুপ নির্নয় এবং ওষুধ প্রদান করা হয়। এছাড়াও ছানি পড়া রোগীদের নির্নয় করে অপারেশনের জন্য বাছাই করা হয়। পরবর্তীতে তাদের নওগাঁর মক্কা চক্ষু সেবা এন্ড ফ্যাকো সেন্টারের অপারেশন করা হবে। এসময় এলাকার প্রায় ২শতাধিক মানুষ চিকিৎসা গ্রহনের জন্য সেখানে উপস্থিত হন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com