রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১১:০৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
সাইফুল বারীর কথায় কাজী শুভর ‘পিরিতের অসুখ’ বিজেসির ৮ম প্রতিষ্ঠাবার্ষিকীতে সাংবাদিকদের নিরাপত্তা-মর্যাদা রক্ষায় ঐক্যের ডাক আন্তর্জাতিক মানবাধিকার সাংবাদিক সংস্থার তালতলী উপজেলা শাখার সভাপতি মল্লিক জামাল, সম্পাদক মো: রেজাউল ইসলাম রনি ঠাকুরগাঁওয়ে পুলিশ সুপারের ঠাকুরগাঁও পুলিশ কোর্টের বার্ষিক পরিদর্শন ডেঙ্গু প্রতিরোধে পিরোজপুরে ৩ মাসের বিশেষ পরিকল্পনা, অবৈধ দখল উচ্ছেদের নির্দেশ পিরোজপুর শহরে আগুনে পুড়ল ৬ ব্যবসা প্রতিষ্ঠান জাতীয় ডিজিটাল ভূমি জোনিং বিষয়ে পিরোজপুরে জেলা কর্মশালা পিরোজপুর জেলায় নতুন পুলিশ সুপার মুহাম্মদ তালেবুর রহমানের দায়িত্ব গ্রহণ বিস্ফোরক ও সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আজিমনগর আওয়ামী লীগ নেতা নূর ইসলাম চোকদার গ্রেফতার ভাড়া নির্ধারণের আগেই আদায় শুরু, চট্টগ্রামে গণপরিবহনে বেপরোয়া নৈরাজ্য

দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় ১৮ জনের মৃত্যু

  • আপডেট সময় রবিবার, ৩ অক্টোবর, ২০২১, ৭.৫৩ পিএম
  • ২৪১ বার পড়া হয়েছে

দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায়  ১৮ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে ২৭ হাজার ৫৭৩ জনে দাঁড়িয়েছে। এ ছাড়া দেশে নতুন করে ৬১৭ জন করোনায় আক্রান্ত হয়েছে। এ নিয়ে দেশে মোট ১৫ লাখ ৫৭ হাজার ৯৬৪ জন করোনায় আক্রান্ত হয়েছে। গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছে ১ হাজার ১১২ জন। এ নিয়ে দেশে মোট ১৫ লাখ ১৮ হাজার ৭৫৪ জন করোনা থেকে সুস্থ হলো।

আজ রোববার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ৮২১টি ল্যাবে ২১ হাজার ২৪৬টি নমুনা পরীক্ষা করা হয়। নমুনা সংগ্রহ করা হয় ২১ হাজার ১৬০টি। করোনা শনাক্তের হার ২ দশমিক ৯০ শতাংশ। এই পর্যন্ত গড় শনাক্তের হার ১৫ দশমিক ৯১ শতাংশ।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় নতুন ১৮ জন মৃত্যুবরণকারীর মধ্যে পুরুষ নয়জন ও নারী নয়জন। এ পর্যন্ত পুরুষ মৃত্যুবরণ করেছে ১৭ হাজার ৬৯২ জন ও নারী নয় হাজার ৮৮১ জন। মৃত্যুবরণকারীদের মধ্যে ১০ বছরের নিচে একজন, ৩১ থেকে ৪০ বছরের মধ্যে ২জন, ৪১ থেকে ৫০ বছরের নিচে ৫জন,  ৫১ থেকে ৬০ বছরের মধ্যে ৫জন, ৬১ থেকে ৭০ বছরের মধ্যে ৩জন, ৮১ থেকে ৯০ বছরের নিচে মধ্যে ২জন।

২৪ ঘণ্টায় মৃত্যুবরণকারীদের মধ্যে ঢাকা বিভাগে সাতজন, চট্টগ্রাম বিভাগে ৭জন, রাজশাহী বিভাগে২জন ও খুলনা বিভাগে ২জন। এ ছাড়া সরকারি হাসপাতালে ১৫ জন ও বেসরকারি হাসপাতালে ৩জন মৃত্যুবরণ করেছে।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com