সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৮:৪০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে সৌহার্দ্য ফার্মেসিতে চুরি হওয়া  ১৭ লাখ টাকার ওষুধ উদ্ধার হয়েছে গোবিন্দগঞ্জে গ্রেফতার ৪  হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৮১ লিটার বিদেশি মদ জব্দ প্রিজনভ্যান থেকে পালানো ‘পিচ্চি রাজার’ সন্ধান চেয়ে সংবাদ সম্মেলনে স্ত্রী পিরোজপুরে নতুন ডিসি হিসেবে যোগ দিচ্ছেন গোলাম রব্বানী ঠাকুরগাঁওয়ের রানীশংকৈলে কুলিক নদীর কুলে কুকুরের মুখ থেকে নবজাতক উদ্ধার

রুয়েট আবাসিক হল আগামী ২৮ অক্টোবর থেকে খুলে দেওয়া হবে

  • আপডেট সময় রবিবার, ৩ অক্টোবর, ২০২১, ৭.৪৮ পিএম
  • ২৮১ বার পড়া হয়েছে

রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) আবাসিক হলগুলো আগামী ২৮ অক্টোবর থেকে খুলে দেওয়া হবে। আজ রোববার বিকেলে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কনফারেন্স রুমে বিশ্ববিদ্যালয়ের ৯৩তম জরুরি সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।

রুয়েটের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক মো. সেলিম হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।

অধ্যাপক মো. সেলিম হোসেন বলেন, স্বাস্থ্যবিধি মেনে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের সেমিস্টার ফাইনাল পরীক্ষাগুলো চলমান রয়েছে। শিক্ষার্থীরা ইতোমধ্যে ক্যাম্পাসের বাইরে অবস্থান করে পরীক্ষাসহ একাডেমিক কার্যক্রমে সশরীরে অংশগ্রহণ করছে। শিক্ষার্থীদের দুর্ভোগের কথা বিবেচনায় নিয়ে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিল ও সিন্ডিকেট আগামী ২৮ অক্টোবর থেকে হল খুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।

ভারপ্রাপ্ত রেজিস্ট্রার আরও বলেন, হলে ওঠার পূর্বে শিক্ষার্থীদের ভ্যাকসিনের সনদ ও তথ্য স্ব-স্ব হল প্রভোস্ট ইতোমধ্যে সংগ্রহ করেছেন। শিক্ষার্থীরা হলে আসার আগেই হলের পরিষ্কার-পরিচ্ছন্নতা, স্বাস্থ্য সামগ্রী নিশ্চিতকরণ, রুয়েট মেডিকেলে আইসোলেশন সেন্টার তৈরি রাখাসহ যাবতীয় প্রস্তুতি গ্রহণ করার জন্য সংশ্লিষ্ট সবাইকে নির্দেশ দেওয়া হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com