রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১১:০৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
সাইফুল বারীর কথায় কাজী শুভর ‘পিরিতের অসুখ’ বিজেসির ৮ম প্রতিষ্ঠাবার্ষিকীতে সাংবাদিকদের নিরাপত্তা-মর্যাদা রক্ষায় ঐক্যের ডাক আন্তর্জাতিক মানবাধিকার সাংবাদিক সংস্থার তালতলী উপজেলা শাখার সভাপতি মল্লিক জামাল, সম্পাদক মো: রেজাউল ইসলাম রনি ঠাকুরগাঁওয়ে পুলিশ সুপারের ঠাকুরগাঁও পুলিশ কোর্টের বার্ষিক পরিদর্শন ডেঙ্গু প্রতিরোধে পিরোজপুরে ৩ মাসের বিশেষ পরিকল্পনা, অবৈধ দখল উচ্ছেদের নির্দেশ পিরোজপুর শহরে আগুনে পুড়ল ৬ ব্যবসা প্রতিষ্ঠান জাতীয় ডিজিটাল ভূমি জোনিং বিষয়ে পিরোজপুরে জেলা কর্মশালা পিরোজপুর জেলায় নতুন পুলিশ সুপার মুহাম্মদ তালেবুর রহমানের দায়িত্ব গ্রহণ বিস্ফোরক ও সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আজিমনগর আওয়ামী লীগ নেতা নূর ইসলাম চোকদার গ্রেফতার ভাড়া নির্ধারণের আগেই আদায় শুরু, চট্টগ্রামে গণপরিবহনে বেপরোয়া নৈরাজ্য

জার্মানি থেকে অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার ৭ লাখ ৯০ হাজার ডোজ টিকা দেশে আসছে

  • আপডেট সময় শনিবার, ২ অক্টোবর, ২০২১, ২.১৫ পিএম
  • ২২৮ বার পড়া হয়েছে

 আজ শনিবার জার্মানি থেকে অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার সাত লাখ ৯০ হাজার ডোজ কোভিড টিকা দেশে আসছে। স্বাস্থ্য মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে।

মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, আজ বিকেল ৫টায় টিকা বহনকারী ফ্লাইটটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবে। জার্মানি থেকে কাতার এয়ারওয়েজের মাধ্যমে এ টিকা আনা হবে। বিমানবন্দরে ভ্যাকসিনগুলো গ্রহণ করতে বাংলাদেশে নিযুক্ত জার্মানির রাষ্ট্রদূত এবং স্বাস্থ্যসেবা বিভাগের সচিব লোকমান হোসেন মিয়া উপস্থিত থাকবেন।

দেশে এখন পর্যন্ত কোভিড টিকা এসেছে পাঁচ কোটি ৭০ লাখ ৮৫ হাজার ৮০ ডোজ। এগুলো অক্সফোর্ডের অ্যাস্ট্রাজেনেকা, চীনের তৈরি সিনোফার্ম, এবং ফাইজার ও মডার্নার ভ্যাকসিন। এর মধ্যে এ পর্যন্ত পাঁচ কোটি দুই লাখ ৪৫ হাজার ২৫৫ ডোজ টিকা দেওয়া হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com