রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ১১:২৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
কাউখালীতে ঝুঁকিপূর্ণ হরিণধারা-গোপালপুর সড়ক: খালের পেটে বিলীন হওয়ার পথে  গ্রামের যাতায়াতের মাধ্যম পূজায় আসছে মৌ খানের ‘স্নেহের বন্ধন’ মালিবাগে ‘কাচ্চি সরদার’-এর উদ্বোধন করলেন জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর জে কে শান্ত ইতালি পাঠানোর নামে মালয়েশিয়ায় পাচার ও অর্থ আত্মসাৎ: চক্রের হোতাসহ গ্রেফতার ২ যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা

লক্ষ্মীপুরে হত্যা মামলায় দুই জনের যাবজ্জীবন, মাদক মামলায় ১ জনের ১০ বছরের সশ্রম কারাদণ্ড

  • আপডেট সময় বুধবার, ২৯ সেপ্টেম্বর, ২০২১, ৬.৫১ পিএম
  • ২২৯ বার পড়া হয়েছে

অ আ আবীর আকাশ, লক্ষ্মীপুর প্রতিনিধি লক্ষ্মীপুরে হত্যার ঘটনায় দুই জনকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড প্রদান করেছে আদালত। এ সময় পৃথক আরেকটি মাদকের মামলায় এক ব্যক্তিকে ১০ বছরের সশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে। বুধবার বেলা সাড়ে ১১টার দিকে জেলা ও দায়রা জাজ আদালতের বিচারক মো. রহিবুল ইসলাম পৃথক দুটি মামলার রায় প্রদান করেন। হত্যা মামলার দন্ডপ্রাপ্তরা হলেন, মো. মোহন (২৮) ও তারেক (২৫)।

মোহন সদর উপজেলার বশিকপুর ইউনিয়নের বিরাহিমপুর গ্রামের মাইন উদ্দিনের ছেলে। তিনি পেশায় সিএনজি চালক ছিলেন। অন্য আসামী তারেক একই ইউনিয়নের রশিদপুর গ্রামের আবদুল্লার পুত্র।

ভিকটিম মমিন জেলার রামগঞ্জ উপজেলার আজিমপুর গ্রামের বাসিন্দা। তিনিও পেশায় সিএনজি চালক ছিলেন। জেলা জজ আদালতের পিপি অ্যাডভোকেট মো. জসিম উদ্দিন রায়ের বিষয়টি নিশ্চিত করেন। আদালত সূত্রে জানা গেছে, ২০১৩ সালের ২৭ জুলাই সদর উপজেলার পার্বতীনগরের বিজয়নগর গ্রামে মমিন উল্যা (২৩) নামে এক সিএনজি চালককের মৃতদেহ পাওয়া যায়।

তার সিএনজিটি পৌর এলাকার রেহান উদ্দিন ভুঁইয়া সড়ক থেকে উদ্ধার করা হয়। এ ঘটনায় তার পিতা সুলতান আহম্মদ বাদি হয়ে অজ্ঞাতনামাদের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করেন। পুলিশ ঘটনা তদন্ত করে ২০১৪ সালের ১৩ জানুয়ারী আদালতে মোহন ও তারেকের বিরুদ্ধে হত্যার সাথে সম্পৃক্ত থাকার বিষয় উল্লেখ করে চার্জশিট দাখিল করে। এতে আসামীরা ভিকটিমকে গলায় দড়ি লাগিয়ে শ্বাসরোধ করে হত্যা করেছে বলে উল্লেখ করা হয়। আদালতের দীর্ঘ শুনানির পর ১২ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণের পর শেষে আসামীদের বিরুদ্ধে আদালত যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড, ১০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে আরও এক বছরের কারাদণ্ডের রায় প্রদান করেন।

রায় ঘোষণার সময় আদালতে হত্যা মামলার ২য় আসামী তারেক উপস্থিত থাকলেও প্রধান আসামী মোহন পলাতক ছিলেন। সূত্র আরও জানায়, মাদক সংক্রান্ত লেনদেনের কারণে এ হত্যাকাণ্ড সংগঠিত হয়েছে। আদালতে ভিকটিমের পরিবার ন্যায় বিচার পেয়েছে বলে জানান রাষ্ট্রপক্ষের আইনজীবী পিপি মো. জসিম উদ্দিন। অন্যদিকে হত্যা মামলার ২ নং আসামী তারেক এর আইনজীবী আফরোজা ববি জানান, তার মক্কেলের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষ সন্দেহাতীতভাবে খুনের অভিযোগ প্রমান করতে সক্ষম হয়েছেন। যাহা ন্যায় বিচার হয়নি এবং তার মক্কেল ন্যায় বিচার পাননি।

আসামীপক্ষ রায়ে সন্তুষ্ট নন। ন্যায় বিচারের জন্য উচ্চ আদালতে আপিল করবেন তারা। এদিকে একই আদালত পৃথক একটি মাদক মামলায় গিয়াস উদ্দিন নামে এক মাদক কারবারীকে ১০ বছরের সশ্রম কারাদণ্ড প্রদান করেছে।

আসামী গিয়াস কক্সবাজার জেলার টেকনাফ থানার সোনাপাড়া এলাকার পূর্ব পাংখালী গ্রামের জালাল উদ্দিনের পুত্র। আদালত সূত্র জানায়, ২০১৮ সালের ৪ নভেম্বর পুলিশ গিয়াসকে সদর উপজেলার দালাল বাজার থেকে আটক করে।

পরে তাকে সদর হাসপাতালে নিয়ে গিয়ে পেটের ভেতর থেকে এক হাজার ১২৫ পিছ ইয়াবা উদ্ধার করা হয়। এ ঘটনায় পুলিশ বাদি হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে। আদালত তাকে ১০ বছরের সশ্রম কারাদণ্ডের পাশাপাশি এক হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে আরও এক বছরের কারাদণ্ড প্রদান করেন বলে জানান পিপি অ্যাডভোকেট মো. জসিম উদ্দিন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com