রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ১১:২৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
কাউখালীতে ঝুঁকিপূর্ণ হরিণধারা-গোপালপুর সড়ক: খালের পেটে বিলীন হওয়ার পথে  গ্রামের যাতায়াতের মাধ্যম পূজায় আসছে মৌ খানের ‘স্নেহের বন্ধন’ মালিবাগে ‘কাচ্চি সরদার’-এর উদ্বোধন করলেন জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর জে কে শান্ত ইতালি পাঠানোর নামে মালয়েশিয়ায় পাচার ও অর্থ আত্মসাৎ: চক্রের হোতাসহ গ্রেফতার ২ যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা

ট্রেনের নিচে ঝাঁপ; এক কিলোমিটার নিয়ে গেল দেহ

  • আপডেট সময় বুধবার, ২৯ সেপ্টেম্বর, ২০২১, ৬.২১ পিএম
  • ২৬৪ বার পড়া হয়েছে
সোহেল রানা নওগাঁ জেলা  প্রতিনিধিঃ  নওগাঁর আত্রাইয়ে চিলাহাটি হতে রাজশাহীগামী বরেন্দ্র এক্সপ্রেস ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে মোছাঃ রুপালী বেগম (৩৮) নামে এক গৃহবধুর মৃত্যু হয়েছে। বুধবার সকাল ১১টায় আত্রাই স্টেশন লোহার ব্রীজ সংলগ্ন বিহারীপুর এলাকায় এ দূর্ঘটনা ঘটে। নিহত রুপালী বেগম উপজেলার ধুলাউরি গ্রামের খাইরুল ইসলামের স্ত্রী।
জানা যায়, নিহত রুপালী বেগমের স্বামী খাইরুল ইসলাম বিদেশে থাকেন। মাঝে মধ্যেই তার সাথে পারিবারিক কলহ হতো। পারিবারিক কলহের কারণে এদিন সকালে রুপালী বেগম অভিমানে চিলাহাটি হতে রাজশাহীগামী বরেন্দ্র এক্সপ্রেস ট্রেনের নিচে ঝাঁপ দেয়। ট্রেন তার দেহ নিয়ে প্রায় এক কিলোমিটার চলে যায়। এর ফলে তার দেহ ছিন্নভিন্ন হয়ে যায়।
সান্তাহার রেলওয়ে থানার অফিসার ইনচার্জ মনজের আলী বলেন, তার মরদেহ উদ্ধার করা হয়েছে। এঘটনায় একটি ইউডি মামলা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com