রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১১:০৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
সাইফুল বারীর কথায় কাজী শুভর ‘পিরিতের অসুখ’ বিজেসির ৮ম প্রতিষ্ঠাবার্ষিকীতে সাংবাদিকদের নিরাপত্তা-মর্যাদা রক্ষায় ঐক্যের ডাক আন্তর্জাতিক মানবাধিকার সাংবাদিক সংস্থার তালতলী উপজেলা শাখার সভাপতি মল্লিক জামাল, সম্পাদক মো: রেজাউল ইসলাম রনি ঠাকুরগাঁওয়ে পুলিশ সুপারের ঠাকুরগাঁও পুলিশ কোর্টের বার্ষিক পরিদর্শন ডেঙ্গু প্রতিরোধে পিরোজপুরে ৩ মাসের বিশেষ পরিকল্পনা, অবৈধ দখল উচ্ছেদের নির্দেশ পিরোজপুর শহরে আগুনে পুড়ল ৬ ব্যবসা প্রতিষ্ঠান জাতীয় ডিজিটাল ভূমি জোনিং বিষয়ে পিরোজপুরে জেলা কর্মশালা পিরোজপুর জেলায় নতুন পুলিশ সুপার মুহাম্মদ তালেবুর রহমানের দায়িত্ব গ্রহণ বিস্ফোরক ও সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আজিমনগর আওয়ামী লীগ নেতা নূর ইসলাম চোকদার গ্রেফতার ভাড়া নির্ধারণের আগেই আদায় শুরু, চট্টগ্রামে গণপরিবহনে বেপরোয়া নৈরাজ্য

বিশ্বব্যাপী ৬০০ কোটির বেশি কোভিড-১৯ ডোজ দেওয়া হয়েছে

  • আপডেট সময় মঙ্গলবার, ২৮ সেপ্টেম্বর, ২০২১, ৭.৪১ পিএম
  • ২০৪ বার পড়া হয়েছে

জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের করোনাভাইরাস রিসোর্স সেন্টারের মতে, করোনাভাইরাস মহামারী শুরু হওয়ার পর থেকে বিশ্বব্যাপী ৬০০ কোটির বেশি ডোজ দেওয়া হয়েছে।

রিসোর্স সেন্টারের মতে  শনিবার বিকেল পর্যন্ত বিশ্বব্যাপী প্রায় ৬৬০ কোটি মানুষ কমপক্ষে একটি করে ভ্যাকসিনের ডোজ পেয়েছে।

করোনাভাইরাসের বিরুদ্ধে বুস্টার শটের জন্য প্রায় ৬ কোটি আমেরিকান উপযুক্ত, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের এই ঘোষণার একদিন পর এই মাইলফলকে পৌঁছে যায় বিশ্ব।

বাইডেন যোগ্য আমেরিকানদের বুস্টার শট নিতে আহ্বান জানিয়ে বলেন, যত তাড়াতাড়ি সম্ভব তিনি তাঁর নিজেরটা নিয়ে নেবেন।

শুক্রবার হোয়াইট হাউস থেকে বাইডেন বলেন, “প্রথম এবং দ্বিতীয় শটের মতোই, বুস্টার শটটি আপনারা বিনামূল্যে এবং সহজেই পেয়ে যাবেন”।

ইউএস সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন বা সিডিসি বৃহস্পতিবার ৬৫ বা তার বেশি বয়সের আমেরিকানদের জন্য ফাইজার-এর বুস্টার ডোজ অনুমোদন করেছে। এছাড়া ফ্রন্টলাইন কর্মী যেমন শিক্ষক, স্বাস্থ্যসেবা কর্মী এবং অন্যান্য চাকরিজীবী যারা কোভিড সংক্রমণের ঝুঁকিতে আছে, তাদের অবস্থা বিবেচনায় এই বয়স সীমা ৫০ থেকে ৬৪ এর মধ্যে নির্ধারণ করা হয়েছে।

যারা অন্তত ছয় মাস আগে ফাইজার টিকা পেয়েছেন, তাদের জন্য বুস্টার শট পাওয়া যাবে। শুক্রবার হোয়াইট হাউস বলেছে, দুই কোটি আমেরিকান তাত্ক্ষণিকভাবে বুস্টার শটের জন্য উপযুক্ত। এছাড়া ৬ কোটি মানুষ যারা ফাইজার-শট নিয়েছেন, ছয় মাস পূর্ণ হলে তারাও বুস্টারের জন্য যোগ্য হবে।

ইউরোপীয় ইউনিয়নের ড্রাগ ওয়াচডগ বৃহস্পতিবার বলেছে, বেশি বয়সীদের জন্য ফাইজার-বায়োএনটেক কোভিড-১৯ ভ্যাকসিনের তৃতীয় ডোজ অনুমোদন করা হবে কিনা, তা অক্টোবরের শুরুতে সিদ্ধান্ত নেওয়ার পরিকল্পনা রয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com