রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১১:০৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
সাইফুল বারীর কথায় কাজী শুভর ‘পিরিতের অসুখ’ বিজেসির ৮ম প্রতিষ্ঠাবার্ষিকীতে সাংবাদিকদের নিরাপত্তা-মর্যাদা রক্ষায় ঐক্যের ডাক আন্তর্জাতিক মানবাধিকার সাংবাদিক সংস্থার তালতলী উপজেলা শাখার সভাপতি মল্লিক জামাল, সম্পাদক মো: রেজাউল ইসলাম রনি ঠাকুরগাঁওয়ে পুলিশ সুপারের ঠাকুরগাঁও পুলিশ কোর্টের বার্ষিক পরিদর্শন ডেঙ্গু প্রতিরোধে পিরোজপুরে ৩ মাসের বিশেষ পরিকল্পনা, অবৈধ দখল উচ্ছেদের নির্দেশ পিরোজপুর শহরে আগুনে পুড়ল ৬ ব্যবসা প্রতিষ্ঠান জাতীয় ডিজিটাল ভূমি জোনিং বিষয়ে পিরোজপুরে জেলা কর্মশালা পিরোজপুর জেলায় নতুন পুলিশ সুপার মুহাম্মদ তালেবুর রহমানের দায়িত্ব গ্রহণ বিস্ফোরক ও সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আজিমনগর আওয়ামী লীগ নেতা নূর ইসলাম চোকদার গ্রেফতার ভাড়া নির্ধারণের আগেই আদায় শুরু, চট্টগ্রামে গণপরিবহনে বেপরোয়া নৈরাজ্য

প্রধানমন্ত্রী জন্মদিন উপলক্ষে ৮০ লক্ষ ডোজ টিকা দেয়ার পরিকল্পনা করেছে সরকার

  • আপডেট সময় সোমবার, ২৭ সেপ্টেম্বর, ২০২১, ১২.১৪ পিএম
  • ২৩০ বার পড়া হয়েছে

একদিনে ৮০ লক্ষ ডোজ টিকা দেয়ার পরিকল্পনা করেছে  সরকার। আর সেটা হবে আগামী ২৮শে সেপ্টেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫তম জন্মদিন উপলক্ষে।

এখন দিনে ৬ লক্ষ ডোজ টিকা দেয়া হচ্ছে। স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক রোববার এক অনলাইন ব্রিফিংয়ে সরকারের এই পরিকল্পনার কথা জানিয়েছেন। বলেছেন, সকাল ৯টা থেকে এই ক্যাম্পেইন চলবে। এতে যুক্ত হবে সারা দেশের ৪ হাজার ৬০০ ইউনিয়ন, ১ হাজার ৫৪টি পৌরসভা ও সিটি করপোরেশনের ৪৪৩টি ওয়ার্ড। ৩২ হাজার টিকাদানকারী এই কাজে অংশ নেবেন। এর সঙ্গে আরও যুক্ত হবেন ৬০ হাজার মানুষ।

মন্ত্রী জানান, অগ্রাধিকার ভিত্তিতে ৪০-ঊর্ধ্ব নারী, বয়স্ক ও প্রত্যন্ত অঞ্চলের মানুষকে ভ্যাকসিন দেয়ার আওতায় আনা হয়েছে। স্বাস্থ্যমন্ত্রী আরও জানিয়েছেন, এখন পর্যন্ত সাড়ে পাঁচ কোটি ডোজ টিকা পাওয়া গেছে। এর মধ্যে দেয়া হয়েছে ৪ কোটি ডোজ। হাতে রয়েছে দেড় কোটি ডোজ। এর আগে গণটিকাদান ক্যাম্পেইনে ৪৫ লক্ষ ডোজ টিকা দেয়া হয়েছিল।

ওদিকে আগামীকাল যুক্তরাষ্ট্র থেকে আসছে ফাইজারের ২৫ লক্ষ ডোজ টিকা। এরআগে কোভ্যাক্সের আওতায় যুক্তরাষ্ট্র থেকে দুই দফায় ১১ লক্ষ ৪ হাজার ৪৮০ ডোজ টিকা এসেছিল। বাংলাদেশে অ্যাস্ট্রাজেনেকা, মডার্না, ফাইজার ও সিনোফার্মের টিকা দেয়া হচ্ছে। এরমধ্যে সিনোফার্মের টিকাই বেশি দেয়া হচ্ছে।

চীন থেকে কেনা ৬ কোটি ডোজ টিকার মধ্যে এ মাস থেকেই প্রতিমাসে দুই কোটি ডোজ টিকা আসার কথা রয়েছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার মাধ্যমে সাড়ে দশ কোটি ডোজ টিকাসহ ২৪ কোটি ডোজ টিকা কেনার পরিকল্পনা করছে বাংলাদেশ। ভারতের সেরাম ইন্সটিটিউট থেকে টিকা পাওয়া যাবে এমন ইঙ্গিত দিয়েছেন সংস্থাটির প্রধান নির্বাহী আদর পুনেওয়ালা।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com