রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১১:০৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
সাইফুল বারীর কথায় কাজী শুভর ‘পিরিতের অসুখ’ বিজেসির ৮ম প্রতিষ্ঠাবার্ষিকীতে সাংবাদিকদের নিরাপত্তা-মর্যাদা রক্ষায় ঐক্যের ডাক আন্তর্জাতিক মানবাধিকার সাংবাদিক সংস্থার তালতলী উপজেলা শাখার সভাপতি মল্লিক জামাল, সম্পাদক মো: রেজাউল ইসলাম রনি ঠাকুরগাঁওয়ে পুলিশ সুপারের ঠাকুরগাঁও পুলিশ কোর্টের বার্ষিক পরিদর্শন ডেঙ্গু প্রতিরোধে পিরোজপুরে ৩ মাসের বিশেষ পরিকল্পনা, অবৈধ দখল উচ্ছেদের নির্দেশ পিরোজপুর শহরে আগুনে পুড়ল ৬ ব্যবসা প্রতিষ্ঠান জাতীয় ডিজিটাল ভূমি জোনিং বিষয়ে পিরোজপুরে জেলা কর্মশালা পিরোজপুর জেলায় নতুন পুলিশ সুপার মুহাম্মদ তালেবুর রহমানের দায়িত্ব গ্রহণ বিস্ফোরক ও সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আজিমনগর আওয়ামী লীগ নেতা নূর ইসলাম চোকদার গ্রেফতার ভাড়া নির্ধারণের আগেই আদায় শুরু, চট্টগ্রামে গণপরিবহনে বেপরোয়া নৈরাজ্য

দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘন্টায় ২১ জনের মৃত্যু

  • আপডেট সময় রবিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২১, ৬.৪৯ পিএম
  • ২৩০ বার পড়া হয়েছে

দেশে গত ২৪ ঘন্টায় করোনাভাইরাসে শনাক্তের হার ও মৃত্যুর সংখ্যা কমেছে। শনাক্ত কমেছে দশমিক ১৮ শতাংশ। গতকাল শনাক্তের হার ছিল ৪ দশমিক ৫৯ শতাংশ যা আজ কমে হয়েছে ৪ দশমিক ৪১ শতাংশ।
স্বাস্থ্য অধিদপ্তর জানায়, আজ ২২ হাজার ২২১ জনের নমুনা পরীক্ষায় নতুন শনাক্ত হয়েছে ৯৮০ জন। গতকাল ১৭ হাজার ৮১৮ জনের নমুনা পরীক্ষায় নতুন শনাক্ত হয়েছে ৮১৮ জন। দেশে এ পর্যন্ত ৯৬ লাখ ১৯ হাজার ১৫০ জনের নমুনা পরীক্ষায় মোট শনাক্ত হয়েছে ১৫ লাখ ৫১ হাজার ৩৫১ জন। মোট শনাক্তের হার ১৬ দশমিক ১৩ শতাংশ।
এদিকে ঢাকা জেলায় (মহানগরসহ) ২৪ ঘন্টায় ১১ হাজার ৪১৩ জনের নমুনা পরীক্ষায় শনাক্ত হয়েছে ৫৪৮ জন। শনাক্তের হার ৪ দশমিক ৮০ শতাংশ এবং গতকাল এ হার ছিল ৫ দশমিক ৩৫ শতাংশ। এই জেলায় গত ২৪ ঘন্টায় মারা গেছেন ৮ জন। গতকাল ৬ জন মারা গিয়েছিল।
এদিকে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘন্টায় ২১ জনের মৃত্যু হয়েছে। গতকালের চেয়ে আজ ৪ জন কম মারা গেছেন। গতকাল মারা গিয়েছিল ২৫ জন। আজ মৃতদের মধ্যে পুরুষ ৭ জন ও নারী ১৪ জন। এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২৭ হাজার ৪১৪ জনে।
স্বাস্থ্য অধিদপ্তরের জানায়, গত ২৪ ঘন্টায় মৃতদের মধ্যে ঢাকা বিভাগে ১০ জন, চট্টগ্রাম বিভাগে ৪ জন, রাজশাহী বিভাগে ২ জন, খুলনা ও ময়মনসিংহ বিভাগে ১ জন করে এবং সিলেট বিভাগে ৩ জন রয়েছেন ।
স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে জানানো হয়, করোনা ভাইরাসে আক্রান্তদের মধ্যে গত ২৪ ঘন্টায় হাসপাতাল এবং বাসায় মিলিয়ে সুস্থ হয়েছেন ১ হাজার ৩১২ জন। দেশে এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১৫ লাখ ১১ হাজার ৪৭৯ জন। আজ শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯৭ দশমিক ৪৩ শতাংশ। গতকাল এই হার ছিল ৯৭ দশমিক ৪১ শতাংশ।

sharethis sharing button

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com