রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
সাইফুল বারীর কথায় কাজী শুভর ‘পিরিতের অসুখ’ বিজেসির ৮ম প্রতিষ্ঠাবার্ষিকীতে সাংবাদিকদের নিরাপত্তা-মর্যাদা রক্ষায় ঐক্যের ডাক আন্তর্জাতিক মানবাধিকার সাংবাদিক সংস্থার তালতলী উপজেলা শাখার সভাপতি মল্লিক জামাল, সম্পাদক মো: রেজাউল ইসলাম রনি ঠাকুরগাঁওয়ে পুলিশ সুপারের ঠাকুরগাঁও পুলিশ কোর্টের বার্ষিক পরিদর্শন ডেঙ্গু প্রতিরোধে পিরোজপুরে ৩ মাসের বিশেষ পরিকল্পনা, অবৈধ দখল উচ্ছেদের নির্দেশ পিরোজপুর শহরে আগুনে পুড়ল ৬ ব্যবসা প্রতিষ্ঠান জাতীয় ডিজিটাল ভূমি জোনিং বিষয়ে পিরোজপুরে জেলা কর্মশালা পিরোজপুর জেলায় নতুন পুলিশ সুপার মুহাম্মদ তালেবুর রহমানের দায়িত্ব গ্রহণ বিস্ফোরক ও সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আজিমনগর আওয়ামী লীগ নেতা নূর ইসলাম চোকদার গ্রেফতার ভাড়া নির্ধারণের আগেই আদায় শুরু, চট্টগ্রামে গণপরিবহনে বেপরোয়া নৈরাজ্য

বাংলাদেশে প্রথম পুরুষ গাইনী ক্যান্সার বিশেষজ্ঞ দেবীদ্বারের ডাঃ রতন

  • আপডেট সময় শনিবার, ২৫ সেপ্টেম্বর, ২০২১, ১.০৩ পিএম
  • ২৩৬ বার পড়া হয়েছে

এ আর আহমেদ হোসাইন (দেবীদ্বার-কুমিল্লা)প্রতিনিধি দেবীদ্বারে ডাঃ মীর্জা মোঃ আসাদুজ্জামান রতন বাংলাদেশে প্রথম পুরুষ গাইনী ক্যান্সার বিশেষজ্ঞ হওয়ার কৃতিত্ব অর্জন করেছেন। শনিবার সকালে মুঠোফোনে বিষয়টি নিশ্চিত করেন ডাঃ মীর্জা মোঃ আসাদুজ্জামান রতন।

তিনি বলেন-গত ১৪ সেপ্টেম্বর মঙ্গলবার ২০২১ ইং তারিখ, বি সি পি এস এর এফ সি পি এস পরীক্ষার ফলাফল প্রকাশিত হলে তিনি সফলতার সাথে উত্তীর্ণ হন। তিনি বর্তমানে জাতীয় ক্যান্সার গবেষণা ইনিষ্টিটিউটে কনসালটেন্ট হিসেবে কর্মরত আছেন।

এ উপলক্ষে বৃহস্পতিবার সন্ধ্যায় দেবীদ্বার থানাগেইট মীর্জা ভবনে স্বাস্থ্য অধিদপ্তর সাবেক পরিচালক প্রবীণ চিকিৎসক ডাঃ সামসুল হক’র সভাপতিত্বে এবং ডাঃ মোঃ মোখলেসুর রহমান’র সঞ্চালনায় ডাঃ মীর্জা মোঃ আসাদুজ্জামান রতনকে তার জন্মস্থান নিজ মীর্জা ভবনে প্রথম অানুষ্ঠানিক ভাবে সংবর্ধনা দেওয়া হয়।

ওই সময় ডাঃ মীর্জা মোঃ আসাদুজ্জামান রতন বলেন, এ কৃতিত্ব আমার নয়, এটি এদেশের আপামর জনসাধারনের। আমি যেন মানবতার সেবায় নিজেকে নিয়োজিত রাখতে পারি তার জন্য সকলের কাছে দোয়া প্রার্থী।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com