সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ১০:৪৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সরকার গঠনের আট মাসের মধ্যে পদত্যাগ করেছেন বিএনপি সরকারের তিন মন্ত্রী- প্রতিমন্ত্রী বলিউড অভিনেতা টাইগার শ্রফ বেঁচে গেলেন, পয়েন্ট ব্লাঙ্ক রেঞ্জে বন্দুক জ্যাম! গত ২৪ ঘণ্টায় মশাবাহিত ডেঙ্গু রোগে ৪ জনের মৃত্যু মন্ত্রিসভা থেকে ইশরাকের আনুষ্ঠানিক পদত্যাগ ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৩ ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২০১৭ মামলা ৭ জানুয়ারি, বৃহস্পতিবার অমর একুশে বইমেলা-২০২৭ শুরু হবে নিজের সন্তানের জন্য একটি স্বাস্থ্যকর পরিবেশ, একটি স্বাস্থ্যকর শহর গড়ে তুলি :প্রধানমন্ত্রী ‘মহাঅষ্টমী’ সারাদেশে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে স্বৈরাচারের ফেরার পথ খুলে দেয়া হবে জুলাই ও মুক্তিযুদ্ধের শহীদদের সঙ্গে গাদ্দারি : প্রধানমন্ত্রী

দেবীদ্বার স্পোর্টিং ক্লাব’র ফুটবল টুর্নাম্যান্টের বাছাইপর্বে মতবিনিময় ও আলোচনা সভা

  • আপডেট সময় শনিবার, ২৫ সেপ্টেম্বর, ২০২১, ১.০১ পিএম
  • ৩০২ বার পড়া হয়েছে

এ আর আহমেদ হোসাইন (দেবীদ্বার-কুমিল্লা)প্রতিনিধি: শেখ রাসেল স্মৃতি ফাউন্ডেশন ইউএসএ শাখার সভাপতি ডাঃ ফেরদৌস খন্দকারের উদ্যোগে ‘মাদকের বিরুদ্ধে ক্রীড়া’ এ শ্লোগানকে সামনে রেখে তারই প্রতিষ্ঠিত দেবীদ্বার স্পোর্টিং ক্লাব’র ফুটবল টুর্নাম্যান্ট’র বাছাইপর্বে মতবিনিময় ও আলোচনা সভা এবং একটি প্রিতী ফুটবল টুর্নাম্যান্ট অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেল ৪টায় উপজেলার উজানীকান্দি (বল্লভপুর) বাজার সংলগ্ন মাঠে ওই অনুষ্ঠান পালন করা হয়। অনুষ্ঠানে সাবেক ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ¦ মোঃ মুজিবুল ইসলাম মান্নান’র সভাপতিত্বে এবং বাংলাদেশ শিক্ষা ফাউন্ডেশন দেবীদ্বার শাখার সাধারন সম্পাদক মোঃ মাহাবুব আলম’র মঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেবীদ্বার থানার অফিসার ইনচার্জ মোঃ আরিফুর রহমান, প্রধান আলোচক ছিলেন আমরা মুক্তিযোদ্ধার সন্তান কেন্দ্রীয় সভাপতি ও আওয়ামীলীগ কুমিল্লা উত্তর জেলা সাংগঠনিক সম্পাদক আলহাজ¦ মোঃ হুমায়ুন কবির। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাংবাদিক এবিএম আতিকুর রহমান বাশার, আওয়ামীলীগ উপজেলা সদস্য ও বিশিষ্ট ঠিকাদার মোঃ লুৎফর রহমান বাবুল ভূঁইয়া। অন্যান্যের মধ্যে আলোচনায় অংশ নেন মোঃ তফাজ্জল হোসেন মাষ্টার, শেখ রাসেল স্মৃতি ফাউন্ডেশন উপজেলা শাখা সভাপতি ও “পাশে আছি কোভিড-১৯ সেবা” ইনচার্জ শাহিনূর আক্তার লিপি, সাধারন সম্পাদক মোঃ আনোয়ার হোসেনটিটু, শেখ রাসেল স্মৃতি ফাউন্ডেশন উপজেলা শাখার উপদেষ্টা ও দেবীদ্বার স্পোর্টিং ক্লাব’র ম্যানেজার ডাঃ মোঃ কবির হোসেন, প্রধান কোচ মোঃ মাসুম সরকার প্রমূখ। আলোচনা শেষে পরে ওই একই স্থানে প্রীতি পুটবল টুর্ণামেন্ট অনুষ্ঠিত হয়। প্রধান অতিথিদেবীদ্বার থানার অফিসার ইনচার্জ মোঃ আরিফুর রহমান বলেন, মাদক, সন্ত্রাস, ইভটিজিংসহ সকল প্রকার নাশকতার বিরুদ্ধে আমরা এখন জিরু টলারেন্সে আছি। যেখানেই অপরাধ সংবাদ সেখানেই আইনগত ব্যবস্থা গ্রহনে আমাদের কুইক সার্ভিস হাজির থাকবে। মাদক থেকে যুব-তরুণদের রক্ষায় খেলাধূলা এবং বই পড়ার প্রতি আগ্রহ সৃষ্টি করতে হবে। তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে আরো বলেন, মাদক ছেড়ে কলম ধর- সন্ত্রাসী ছেড়ে শিক্ষার আলো জ¦ালাও। তিনি আমেরিকা প্রবাসী ডাঃ ফেরদৌস খন্দকারের ভ‚য়সী প্রশংসা করে বলেন, তিনি সূুদুর আমেরিকা থেকে দেশের জন্য যা করে যাচ্ছেন তার দৃষ্টান্ত বিরল। আয়োজকরা বলেন, আগামী ১৮অক্টোবর জাতীয় শেখ রাসেল দিবস উদযাপন উপলক্ষে একটি পৌরসভা ও ১৫টি ইউনিয়নের ফুটবল টুর্নাম্যান্ট বাছাই প্রতিযোগীতা ৬৩০ জন খেলোয়ারের মধ্যে ১৩০ জনকে বাছাই করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com