রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
সাইফুল বারীর কথায় কাজী শুভর ‘পিরিতের অসুখ’ বিজেসির ৮ম প্রতিষ্ঠাবার্ষিকীতে সাংবাদিকদের নিরাপত্তা-মর্যাদা রক্ষায় ঐক্যের ডাক আন্তর্জাতিক মানবাধিকার সাংবাদিক সংস্থার তালতলী উপজেলা শাখার সভাপতি মল্লিক জামাল, সম্পাদক মো: রেজাউল ইসলাম রনি ঠাকুরগাঁওয়ে পুলিশ সুপারের ঠাকুরগাঁও পুলিশ কোর্টের বার্ষিক পরিদর্শন ডেঙ্গু প্রতিরোধে পিরোজপুরে ৩ মাসের বিশেষ পরিকল্পনা, অবৈধ দখল উচ্ছেদের নির্দেশ পিরোজপুর শহরে আগুনে পুড়ল ৬ ব্যবসা প্রতিষ্ঠান জাতীয় ডিজিটাল ভূমি জোনিং বিষয়ে পিরোজপুরে জেলা কর্মশালা পিরোজপুর জেলায় নতুন পুলিশ সুপার মুহাম্মদ তালেবুর রহমানের দায়িত্ব গ্রহণ বিস্ফোরক ও সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আজিমনগর আওয়ামী লীগ নেতা নূর ইসলাম চোকদার গ্রেফতার ভাড়া নির্ধারণের আগেই আদায় শুরু, চট্টগ্রামে গণপরিবহনে বেপরোয়া নৈরাজ্য

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে করোনা টেস্ট করাতে পারবেন প্রবাসী যাত্রীরা

  • আপডেট সময় শনিবার, ২৫ সেপ্টেম্বর, ২০২১, ১১.৩৩ এএম
  • ৩২০ বার পড়া হয়েছে

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে  আজ শনিবার  থেকে আরটি-পিসিআর মেশিনে করোনা টেস্ট করাতে পারবেন প্রবাসী যাত্রীরা। বিমানবন্দরে অবকাঠামো নির্মাণকাজ শুক্রবার সম্পন্নের পাশাপাশি ছয়টি ল্যাবে বসেছে ১২টি মেশিন। এই ল্যাবে প্রতি ২৪ ঘণ্টায় ৩ থেকে সাড়ে ৩ হাজার নমুনা পরীক্ষা করা যাবে।

বিমানবন্দরে ল্যাব স্থাপনে অনুমোদন পাওয়া প্রতিষ্ঠানগুলো হলো: স্টেমজ হেলথ কেয়ার (বিডি) লিমিটেড, সিএসবিএফ হেলথ সেন্টার, এএমজেড হাসপাতাল লিমিটেড, আনোয়ার খান মডার্ন মেডিক্যাল কলেজ হাসপাতাল, জয়নুল হক সিকদার ওমেন্স মেডিক্যাল কলেজ অ্যান্ড হসপিটাল, গুলশান ক্লিনিক লিমিটেড ও ডিএমএফআর মলিকুলার ল্যাব অ্যান্ড ডায়াগনস্টিক।

গত বুধবার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিদেশগামী যাত্রীদের পরীক্ষামূলক করোনা ভাইরাসের পরীক্ষা শুরু হয়। প্রথম দিনে বিমানবন্দরে স্থাপিত পরীক্ষাগারে পরীক্ষা করে ৪৬ জন যাত্রী সংযুক্ত আরব-আমিরাতে যান। বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন তৌহিদ-উল আহসান এই তথ্য নিশ্চিত করেন।

এদিকে প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ জানান, বিদেশগামীদের সেবা দিতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রস্তুত থাকবে কোভিড-১৯ পরীক্ষায় সব ল্যাব। দ্রুত অবকাঠামো বসানোর কাজ চলছে বলে জানান ল্যাব প্রতিনিধিরা। স্বল্প সময়ে বেশি সংখ্যক যাত্রীর করোনা পরীক্ষা করতে এরই মধ্যে বিমানবন্দরের ১ নম্বর টার্মিনালের ভেতরে বসানো হয়েছে ছয়টি প্রতিষ্ঠানের ল্যাবরেটরি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com