রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
সাইফুল বারীর কথায় কাজী শুভর ‘পিরিতের অসুখ’ বিজেসির ৮ম প্রতিষ্ঠাবার্ষিকীতে সাংবাদিকদের নিরাপত্তা-মর্যাদা রক্ষায় ঐক্যের ডাক আন্তর্জাতিক মানবাধিকার সাংবাদিক সংস্থার তালতলী উপজেলা শাখার সভাপতি মল্লিক জামাল, সম্পাদক মো: রেজাউল ইসলাম রনি ঠাকুরগাঁওয়ে পুলিশ সুপারের ঠাকুরগাঁও পুলিশ কোর্টের বার্ষিক পরিদর্শন ডেঙ্গু প্রতিরোধে পিরোজপুরে ৩ মাসের বিশেষ পরিকল্পনা, অবৈধ দখল উচ্ছেদের নির্দেশ পিরোজপুর শহরে আগুনে পুড়ল ৬ ব্যবসা প্রতিষ্ঠান জাতীয় ডিজিটাল ভূমি জোনিং বিষয়ে পিরোজপুরে জেলা কর্মশালা পিরোজপুর জেলায় নতুন পুলিশ সুপার মুহাম্মদ তালেবুর রহমানের দায়িত্ব গ্রহণ বিস্ফোরক ও সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আজিমনগর আওয়ামী লীগ নেতা নূর ইসলাম চোকদার গ্রেফতার ভাড়া নির্ধারণের আগেই আদায় শুরু, চট্টগ্রামে গণপরিবহনে বেপরোয়া নৈরাজ্য

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘন্টায় ৩১ জনের মৃত্যু

  • আপডেট সময় শুক্রবার, ২৪ সেপ্টেম্বর, ২০২১, ৭.১৯ পিএম
  • ২৩৪ বার পড়া হয়েছে

দেশে গত ২৪ ঘন্টায় করোনাভাইরাসে শনাক্তের হার কমেছে, কিন্তু মৃত্যুর সংখ্যা সামান্য বেড়েছে। এই সময়ে শনাক্ত কমেছে দশমিক ০৭ শতাংশ। আজ সনাক্ত কমে হয়েছে ৪ দশমিক ৫৪ শতাংশ।  গতকাল শনাক্তের হার ছিল ৪ দশমিক ৬১ শতাংশ।
স্বাস্থ্য অধিদপ্তর জানায়, আজ ২৭ হাজার ১৪১ জনের নমুনা পরীক্ষায় নতুন শনাক্ত হয়েছে ১ হাজার ২৩৩ জন। আগের দিনে ২৪ হাজার ৮২০ জনের নমুনা পরীক্ষায় নতুন শনাক্ত হয়েছে ১ হাজার ১৪৪ জন। দেশে এ পর্যন্ত ৯৫ লাখ ৭৯ হাজার ১১১ জনের নমুনা পরীক্ষায় মোট শনাক্ত হয়েছে ১৫ লাখ ৪৯ হাজার ৫৫৩ জন। মোট শনাক্তের হার ১৬ দশমিক ১৮ শতাংশ।
এদিকে রাজধানীসহ ঢাকা জেলায় ২৪ ঘন্টায় ১৫ হাজার ২৩৫ জনের নমুনা পরীক্ষায় শনাক্ত হয়েছে ৭৩০ জন। শনাক্তের হার ৪ দশমিক ৭৯ শতাংশ। আগের দিনে এ হার ছিল ৪ দশমিক ৮৯ শতাংশ। এই জেলায় গত ২৪ ঘন্টায় মারা গেছেন ১২ জন। গতকাল ৭ জন মারা গিয়েছিল।
এদিকে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘন্টায় ৩১ জনের মৃত্যু হয়েছে। গতকালের চেয়ে আজ ৭ জন বেশি মারা গেছে। গতকাল মারা গিয়েছিল ২৪ জন। আজ মৃতদের মধ্যে পুরুষ ১৮ ও নারী ১৩ জন। এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২৭ হাজার ৩৬৮ জনে।
স্বাস্থ্য অধিদপ্তর জানায়, গত ২৪ ঘন্টায় মৃতদের মধ্যে ঢাকা বিভাগে ১৬ জন, চট্টগ্রাম বিভাগে ৮ জন, রাজশাহী ও রংপুর বিভাগে ২ জন করে এবং খুলনা, সিলেট ও ময়মনসিংহ বিভাগে ১ জন করে রয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে জানানো হয়, করোনাভাইরাসে আক্রান্তদের মধ্যে গত ২৪ ঘন্টায় হাসপাতাল এবং বাসায় মিলিয়ে সুস্থ হয়েছেন ১ হাজার ৪১৩ জন। দেশে এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১৫ লাখ ৯ হাজার ২০২ জন। আজ শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯৭ দশমিক ৪০ শতাংশ। গতকাল এই হার ছিল ৯৭ দশমিক ৩৮ শতাংশ।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com