রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ১২:১৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
কাউখালীতে ঝুঁকিপূর্ণ হরিণধারা-গোপালপুর সড়ক: খালের পেটে বিলীন হওয়ার পথে  গ্রামের যাতায়াতের মাধ্যম পূজায় আসছে মৌ খানের ‘স্নেহের বন্ধন’ মালিবাগে ‘কাচ্চি সরদার’-এর উদ্বোধন করলেন জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর জে কে শান্ত ইতালি পাঠানোর নামে মালয়েশিয়ায় পাচার ও অর্থ আত্মসাৎ: চক্রের হোতাসহ গ্রেফতার ২ যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা

শিশু ধর্ষণচেষ্টার অভিযোগে বিদ্যালয়ের নৈশপ্রহরী আটক

  • আপডেট সময় বৃহস্পতিবার, ২৩ সেপ্টেম্বর, ২০২১, ৫.৩৭ পিএম
  • ২৬৬ বার পড়া হয়েছে

 

সোহেল রানা নওগাঁ জেলা প্রতিনিধিঃ নওগাঁয় পাঁচ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে তসলিম উদ্দিন (৪৫) নামে প্রাথমিক বিদ্যালয়ের এক নৈশপ্রহরীকে আটক করে পুলিশে দিয়েছে এলাকাবাসী। গত বুধবার (২২ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টার দিকে তাকে পুলিশের কাছে সোপর্দ করা হয়।

আটক তসলিম উদ্দিন গাঁংজোয়ার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নৈশপ্রহরী এবং গাঁংজোয়ার গ্রামের মৃত খোকা মিস্ত্রীর ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, ২০ সেপ্টেম্বর বিকেলে ওই শিশু স্কুলের মাঠে সহপাঠীদের সঙ্গে খেলা
করছিল। এ সময় শিশুকে ফুঁসলিয়ে বিদ্যালয়ের একটি কক্ষে নিয়ে ধর্ষণের চেষ্টা করেন
তসলিম। চিৎকার দিলে ভয়ে শিশুটিকে ছেড়ে দেন তিনি।

বিষয়টি জানাজানি হলে শিশুর পরিবার বুধবার সকালে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাছুদা বানুকে মৌখিক অভিযোগ করেন। প্রধান শিক্ষক বিষয়টি ধামাচাপা দেওয়ার চেষ্টা করলে এলাকাবাসী ক্ষিপ্ত হয়।
এলাকাবাসী নৈশপ্রহরী তসলিম উদ্দিনকে আটক করে থানা পুলিশের কাছে সোপর্দ করে। এ
বিষয়ে জানতে চাইলে প্রধান শিক্ষক মাছুদা বানু কোনো মন্তব্য করতে চাননি। নওগাঁ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম বলেন, শিশু ধর্ষণচেষ্টার অভিযোগে
তসলিম উদ্দিন নামে এক নৈশপ্রহরীকে আটক করে থানায় নিয়ে আসা হয়েছে।

এ ঘটনায় শিশুটির বাবা বাদী হয়ে মামলা দায়ের করেছে। আটককৃত তসলিম উদ্দিনকে বৃহস্পতিবার আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com