বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ১১:২৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
সরকারকে ঝামেলায় ফেলতেই পতিত দোসররা নাশকতাসহ ষড়যন্ত্র করছে: ফরিদপুরে-রুহুল কবীর রিজভী জন্মদিনে নতুন প্রাপ্তির গল্প, আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশের নৃত্যশিল্পী নাইমুজ ইনাম নাইম ইতিহাসের সেরা ফুটবলার দাবি রোনালদোর বগুড়ার সোনাতলায় নিখোঁজের তিনদিন পর এক শিশুর মরদেহ উদ্ধার ২৪ ঘণ্টায় সারাদেশে হাম উপসর্গে ৭ শিশুর মৃত্যু গাজীপুরের ড্রাগ ইন্টার ন্যাশনালের ওষুধ কারখানার আগুন সোয়া ৩ ঘণ্টায় নিয়ন্ত্রণে ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২৯১০ মামলা বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের জানাজায় অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী এলপিজি নিয়ে জনগণকে জিম্মির চেষ্টা করলে আইনি ব্যবস্থা : জ্বালানিমন্ত্রী নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী

২০২০ শিক্ষাবর্ষে বিনামূল্যে বই বিতরণ উদ্বোধন প্রধানমন্ত্রীর

  • আপডেট সময় মঙ্গলবার, ৩১ ডিসেম্বর, ২০১৯, ৪.৫২ পিএম
  • ৩৪৮ বার পড়া হয়েছে

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০২০ শিক্ষাবর্ষের জন্য আজ বিনামূল্যে পাঠ্যপুস্তক বিতরণ কর্মসূচি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেছেন।
এদিকে ১ জানুয়ারি দেশব্যাপী জাতীয় পাঠ্যপুস্তক উৎসব উদযাপিত হবে।
প্রধানমন্ত্রী তাঁর সরকারি বাসভবন গণভবনে এক অনুষ্ঠানে প্রাথমিক ও মাধ্যমিক স্তরের শিক্ষার্থীদের হাতে বই তুলে দিয়ে বিনামূল্যে পাঠ্যপুস্তক বিতরণ কর্মসূচির উদ্বোধন করেন।
এরআগে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি জেএসসি ও জুনিয়র দাখিল সার্টিফিকেটের (জেসিডি) ফলাফল এবং প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন প্রাথমিক শিক্ষা সমাপনীর (পিইসি) ফলাফল প্রধানমন্ত্রীর হাতে তুলে দেন।
দেশের ৪২ মিলিয়নের বেশি প্রাথমিক ও মাধ্যমিক স্তরের শিক্ষার্থীদের হাতে ১ জানুয়ারি ৩,৫৩,১৪৪,৫৫৪টি বই তুলে দেয়া হবে।
সরকার প্রাক-প্রাথমিক, প্রাথমিক, মাধ্যমিক ও এবতেদায়ীসহ সকল স্তরের শিক্ষার্থীদের জন্য যথাযথ মান সংরক্ষণের মাধ্যমে এই বইগুলো মুদ্রণ করেছে। সব শিক্ষার্থী নতুন বছরের প্রথম দিন বিনামূল্যে বই পাবে।
প্রধানমন্ত্রী অনুষ্ঠানে ভাষণকালে বলেন, জাতি ১ জানুয়ারি দেশব্যাপী জাতীয় পাঠ্যপুস্তক উৎসব উদযাপনের জন্য প্রস্তুত।
তিনি বলেন, বাংলাদেশ জানুয়ারির প্রথম দিন ব্যাপকসংখ্যক শিক্ষার্থীর মাঝে বিনামূল্যে পুস্তক বিতরণ করে বিশ্বে এক নজিরবিহীন উদাহরণ স্থাপন করেছে।
তিনি বলেন, নতুন বই পাওয়ার আনন্দই আলাদা।
বিশেষজ্ঞরা সরকারের বিনামূল্যে পাঠ্যপুস্তক বিতরণের সিদ্ধান্তের কথা উল্লেখ করে বলেন, এতে ঝরে পড়ার হার কমেছে এবং প্রাথমিক ও মাধ্যমিকে শিক্ষার্থীর সংখ্যা বেড়েছে।
তারা বিনামূল্যে পাঠ্যপুস্তক বিতরণকে শিক্ষা ক্ষেত্রে একটি মাইলফলক হিসেবে অভিহিত করে বলেন, এই কর্মসূচি শিক্ষার্থীদের লেখাপড়া অব্যাহত রাখতে উৎসাহ দিয়েছে।
বর্তমান সরকার ২০১০ সাল থেকে পাঠ্যপুস্তক বিতরণ করছে।
শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী, প্রধানমন্ত্রীর নবনিযুক্ত মুখ্য সচিব ড. আহমাদ কায়কাউস, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বিভাগের বিদায়ী সচিব মো. সোহরাব হোসেইন, প্রধানমন্ত্রী কার্যালয়ের সিনিয়র সচিব সাজ্জাদুল হাসান, প্রেস সচিব ইহসানুল করিম, প্রাথমিক ও গণশিক্ষা সচিব মো. আকরাম-আল-হোসেইন, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বিভাগের সচিব মো. মাহবুব হোসেন অন্যান্যের মধ্যে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।(বাসস)

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com