সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
সাইফুল বারীর কথায় কাজী শুভর ‘পিরিতের অসুখ’ বিজেসির ৮ম প্রতিষ্ঠাবার্ষিকীতে সাংবাদিকদের নিরাপত্তা-মর্যাদা রক্ষায় ঐক্যের ডাক আন্তর্জাতিক মানবাধিকার সাংবাদিক সংস্থার তালতলী উপজেলা শাখার সভাপতি মল্লিক জামাল, সম্পাদক মো: রেজাউল ইসলাম রনি ঠাকুরগাঁওয়ে পুলিশ সুপারের ঠাকুরগাঁও পুলিশ কোর্টের বার্ষিক পরিদর্শন ডেঙ্গু প্রতিরোধে পিরোজপুরে ৩ মাসের বিশেষ পরিকল্পনা, অবৈধ দখল উচ্ছেদের নির্দেশ পিরোজপুর শহরে আগুনে পুড়ল ৬ ব্যবসা প্রতিষ্ঠান জাতীয় ডিজিটাল ভূমি জোনিং বিষয়ে পিরোজপুরে জেলা কর্মশালা পিরোজপুর জেলায় নতুন পুলিশ সুপার মুহাম্মদ তালেবুর রহমানের দায়িত্ব গ্রহণ বিস্ফোরক ও সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আজিমনগর আওয়ামী লীগ নেতা নূর ইসলাম চোকদার গ্রেফতার ভাড়া নির্ধারণের আগেই আদায় শুরু, চট্টগ্রামে গণপরিবহনে বেপরোয়া নৈরাজ্য

ভাঙ্গা পৌরসভা নির্বাচন সম্পন্ন আবু ফয়েজ মোঃ রেজা বেসরকারীভাবে মেয়র নির্বাচিত

  • আপডেট সময় মঙ্গলবার, ২১ সেপ্টেম্বর, ২০২১, ৭.৪৫ পিএম
  • ৩৩৮ বার পড়া হয়েছে

মাহমুদুর রহমান(তুরান),ভাঙ্গা(ফরিদপুর) প্রতিনিধিঃ ফরিদপুরের ভাঙ্গা পৌরসভা নির্বাচন সুষ্ঠ ও শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়েছে। সোমবার অনুষ্ঠিত নির্বাচনে মেয়র পদে বাংলাদেশ আওয়ামীলীগের আবু ফয়েজ মোঃ রেজা নৌকা প্রতীক নিয়ে বেসরকারীভাবে নির্বাচিত হয়েছেন। তিনি ১২ হাজার ২,শ ৮৫ ভোট পেয়ে পুনরায় নির্বাচিত হলেন। তার নিকটতম প্রতিদ্বন্দী ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের আসাদুজ্জামান হাতপাখা নিয়ে পেয়েছেন ৪ হাজার ৭,শ ৩৭ ভোট। এছাড়া স্বতন্ত্র প্রার্থী হিসেবে নারিকেল গাছ প্রতীক নিয়ে মোঃ ইসমাইল মুন্সী পেয়েছেন ২ হাজার ৬,শ ৭৯ ভোট । এছাড়া ৯ জন সাধারন ও ৩ জন সংরক্ষিত মহিলা কাউন্সিলর নির্বাচিত হন। কাউন্সিলর পদে বিজয়ীরা হচ্ছেন মোঃ আইয়ুব আলী, জহুরুল হক মিঠুন,শাহেবালী মাতুব্বর,মোঃ পান্না মিয়া,সুমন মাতুব্বর মদা,আবুল কালাম আজাদ, রফিকুল আলম ,লিয়াকত মোল্লা,জাকির হোসেন মুন্সী। সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে বিজয়ীরা হচ্ছেন নাজমা বিল্লাল,মুসলিমা আক্তার ও পারুলী আক্তার,কোথাও কোন অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। সকাল ৮টা থেকে ভোটগ্রহন শুরু হয়ে চলে বিরতিহীভাবে বিকাল ৪টা পর্যন্ত। এবারের নির্বাচনে ইভিএম পদ্বতিতে ভোটগ্রহন করা হয়।এবারের পৌরসভা নির্বাচনে ভোটার সংখ্যা ২৬ হাজার ৮,শ ৮১ ।এর মধ্যে পুরুষ ভোটার সংখ্যা ১৩ হাজার ৪,শ ৪৬ এবং নারী ভোটার সংখ্যা ১৩ হাজার ৪,শ ৩৫ । এবারের নির্বাচনে ০৯টি ওয়ার্ডে ১৫ টি কেন্দ্রের মাধ্যমে ৮১টি কক্ষে ভোটগ্রহন সম্পন্ন করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com