মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৯:১২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে সৌহার্দ্য ফার্মেসিতে চুরি হওয়া  ১৭ লাখ টাকার ওষুধ উদ্ধার হয়েছে গোবিন্দগঞ্জে গ্রেফতার ৪  হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৮১ লিটার বিদেশি মদ জব্দ

টিসিবির ভ্রাম্যমাণ ট্রাকে ভর্তুকি মূল্যে পেঁয়াজ বিক্রি শুরু

  • আপডেট সময় রবিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২১, ৭.৩৯ পিএম
  • ২৯০ বার পড়া হয়েছে

সরকারি বিপণন সংস্থা ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি) ভ্রাম্যমাণ ট্রাকে আজ রোববার থেকে সারাদেশে ভর্তুকি মূল্যে পেঁয়াজ বিক্রি শুরু করেছে। ৩০ টাকা দামে জনপ্রতি একজন গ্রাহক ২ কেজি পেঁয়াজ কিনতে পারছেন।
টিসিবির মুখপাত্র মো. হুমায়ুন কবির বাসসকে বলেন, গত দুই বছরে দাম উর্ধ্বগতির অভিজ্ঞতার আলোকে পূর্ব পরিকল্পনা অনুসারে চলতি মাসে আমদানি করা পেঁয়াজ টিসিবির ট্রাকে বিক্রি শুরু করা হয়েছে। পেঁয়াজের মূল্য যেন সহনীয় পর্যায়ে থাকে সেলক্ষ্যে এই উদ্যোগ নেয়া হয়েছে বলে তিনি জানান।
তিনি আরও জানান, গত ৪ সেপ্টেম্বর থেকে ভ্রাম্যমাণ ট্রাকে টিসিবি তেল, চিনি ও ডাল বিক্রি শুরু করে। আজ থেকে রাজধানীসহ সারাদেশে এর সঙ্গে পেঁয়াজ বিক্রি শুরু হয়েছে।
তিনি বলেন, প্রতিটি ট্রাকে ৩০০ থেকে ৬০০ কেজি পেঁয়াজ বরাদ্দ করা হয়েছে। সারাদেশে মোট ৩৫০টি ট্রাকে পণ্য বিক্রি করা হচ্ছে। এর মধ্যে রাজধানীতে রয়েছে ৮১ টি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com